ছবি: সংগৃহীত
শিক্ষা

চিরকুট লিখে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক : চিরকুটে ‘স্বেচ্ছায় মৃত্যু’ লিখে মো. তানভীর ইসলাম নামে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

আরও পড়ুন : সম্পর্ক বৃদ্ধি করতে চায় যুক্তরাষ্ট্র

বৃহস্পতিবার (৮ জুন) রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর ক্ষণিকা ছাত্রাবাসের বিপরীতে স্টুডেন্ট পয়েন্ট মেসে এ ঘটনা ঘটে।

মৃত শিক্ষার্থীর মো. তানভীর ইসলাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি নীলফামারী জেলায়।

তার রুম থেকে একটি চিরকুট পাওয়া যায়।

আরও পড়ুন : চট্টগ্রামে রেলক্রসিংয়ে সংঘর্ষ, নিহত ১

এতে লেখা ছিল, প্রিয় বাবা-মা আপনাদের অনেক ভালোবাসি। জানি না কোথায় কমতি ছিল। আম্মুর জন্য বেশি খারাপ লাগছে। আমাদের ফ্যামিলিটায় আম্মুর অবদানই বেশি বলে আমি মনে করি। কথাটা বলার অনেক কারণ আছে সেটা আব্বু জানে। তোমাদের জন্য কিছু করতে তো পারলামই না। উল্টো ফ্যামিলিটাকে শেষ করলাম। ছোট বোনটার কথা আর বললাম না। কান্না পাচ্ছে।

দিনের পর দিন আপনাদের ঠকিয়ে গেছি। এসব আপনারা জানতে পারলে হয়ত ভেতর থেকেই মরে যেতেন। সব সময় ভয়ে ভয়ে থাকতাম। গলা দিয়ে খাবার নামত না। শেষ করলাম সবকিছু। এসব কিছু থেকে বাঁচার জন্য এই সিদ্ধান্ত। আর কোনো উপায় ছিল না আমার কাছে। শেষমেশ একাকীত্ব আমাকে গিলে খেলো। মনের শক্তি ফুরিয়ে এলে দেহের শক্তি যতই থাকে সম্ভব না বাঁচা। যদিও ক্ষমার যোগ্য না আমি। পারলে ক্ষমা করে দেবেন। আপনাদের অযোগ্য সন্তান।

আরও পড়ুন : বিদ্যুতের সমাধান ১৫-২০ দিনের মধ্যে

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা দড়ি দিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে পেয়েছি। পরে রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আত্মহত্যা করার আগে ঐ শিক্ষার্থী একটি সুইসাইড নোট লিখে যান। যেখানে আসলে কাউকে দোষারোপ না করে স্বেচ্ছায় আত্মহত্যা করেছেন বলে লেখা রয়েছে।

পুলিশ এখন ময়নাতদন্ত করবে। পরে আমরা তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করব।

আরও পড়ুন : মেঘনায় পণ্যবাহী ট্রলার ডুবি

এ বিষয়ে মতিহার থানার পরিদর্শক মো. রুহুল আমিন জানান, আমি বিষয়টি অবগত আছি এবং মেডিকেলেও গিয়েছিলাম। এখনও আমরা মৃত্যুর প্রকৃত কারণ জানতে পারিনি। সঠিক কারণ জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা