ফাইল ছবি
শিক্ষা

ঢাবির ‘গ’ ইউনিটের ফল প্রকাশ

শিক্ষা ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাস করেছেন ১১.৮৪ শতাংশ শিক্ষার্থী।

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৫২৬ জন। এর মধ্যে ব্যবসায় শিক্ষা শাখা থেকে পাস করেছেন ৩ হাজার ৩১৭ জন। বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছেন ৫৭৭ জন। আর মানবিক থেকে পাস করেছেন ৬৩২ জন।

ব্যবসায় শাখা ইউনিটে মোট আসন সংখ্যা ১ হাজার ৫০টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ৯৫টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৫টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ৯৩০টি আসন বরাদ্দ রয়েছে।

আরও পড়ুন: ফের আন্দোলনে এমআইইউ শিক্ষার্থীরা

এর আগে গত ১৩ মে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশের ৮ বিভাগীয় শহরে এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিয়েছেন ৪১ হাজার ৩৬৮ জন শিক্ষার্থী।

ফলাফল দেখতে- উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে https://admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফল জানতে পারবেন। তাছাড়া, আবেদনকারী রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU KA টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ তার ফল জানতে পারবেন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা