ছবি : সংগৃহিত
শিক্ষা
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

ফের আন্দোলনে এমআইইউ শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ায় রাখার দাবিতে আবারও আন্দোলনে নেমেছে বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা।

আরও পড়ুন: বৃহস্পতিবার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

বুধবার (০৭ জুন) দুপুরে মানারাতের আশুলিয়া ক্যাম্পাসের মূল ফটকের সামনে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা একটি মানববন্ধন করেন।

মানববন্ধনে উদ্বেগ প্রকাশ করে শিক্ষার্থীরা জানান, যেখানে কলা অনুষদের ডিন স্যার নিজেই বলেছেন, গুলশান ক্যাম্পাস নিয়ে ৮ টি মামলা চলমান। তাহলে কিভাবে তারা আমাদের গুলশান ক্যাম্পাস নিয়ে যেতে চায়। তাদের এ ধরনের কার্যক্রম দেখে মনে হচ্ছে তারা আমাদের হাজার হাজার ছাত্র-ছাত্রীদের ক্যারিয়ার এবং ভবিষ্যত নিয়ে ছেলে খেলা করতে চাইছে।

তারা বলেন, গুলশানের মতো জনবহুল এলাকায় যাতায়াতে পোহাতে হবে বিশাল বিশাল জ্যামের ধকল। এরপর আর ক্লাস রুমে মনযোগ দেওয়ার মতো শারীরিক এবং মানসিক অবস্থা থাকে না। ছোট ওই ক্যাম্পাসে নেই খেলার মাঠও। তাছাড়া আমাদের থাকা ও খাওয়ার ব্যয়ভারও অনেক বেড়ে যাবে।

আরও পড়ুন: আজ নবাব খাজা সলিমুল্লাহর জন্ম

এসময় অভিভাবকরা বলেন, আমরা এই এলাকায় বসবাস করি। বাসার পাশেই ক্যাম্পাস ছেলে-মেয়েদের এখানে ভর্তি করিয়েছি যেন যাতায়াতে খুব বেশি কষ্ট করতে না হয়। আর এই এলাকাটা কোলাহল মুক্ত, যেটা শিক্ষার জন্য অনুকূল পরিবেশ। কিন্তু এখন শুনছি কর্তৃপক্ষ ক্যাম্পাস স্থানান্তর করতে চাইছে। ওই এলাকাটা মোটেও শিক্ষার জন্য উপযুক্ত নয়।

তারা আরও বলেন, যেখানে তারা নিজেরাই বলছে গুলশান ক্যাম্পাস নিয়ে একটা বা দুইটা নয় আটটি মামলা চলমান। তাহলে সেখানে ক্যাম্পাস পরিবর্তন করে কি তারা আমাদের ছেলে-মেয়েদের জীবনকে হুমকির মুখে ফেলে দিতে চাইছে?

এসময় অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা বিশ্বাস করি আমাদের সন্তানদের তাদের কাছে দিয়েছিলাম শিক্ষা গ্রহণের জন্য। কিন্তু তারা নিজেদের স্বার্থ হাসিল করতে, আমাদের ছেলে-মেয়েদের জীবনকে ধ্বংসের পায়তারা করছে।

আরও পড়ুন: পিএইচডি গবেষণায় শিক্ষামন্ত্রীর সায়

উল্লেখ্য বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক আন্দোলনরত শিক্ষার্থীদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগে উঠেছে। যে সকল শিক্ষার্থী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছে তাদের ডেকে ডেকে বিভিন্ন ভাবে হেনেস্তার অভিযোগও উঠেছে।

কলা অনুষদের ডিল ড. ওবায়দুল্লাহর নেতেৃত্বে আইন বিভাগের প্রধান আজহারুল ইসলাম, ফার্মাসি বিভাগের প্রধান নার্গিস সুলতানা ও ট্রিপলি ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক সাঈদ ইসলামের বিরুদ্ধে শিক্ষার্থীদের হুমকি ও হেনেস্তা করার অভিযোগ উঠেছে।

এর আগে গত সোমবার (২৯ মে) তারিখেও আশুলিয়ায় স্থায়ী ক্যাম্পাস রাখার দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছিলো শিক্ষার্থীরা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা