বিনোদন

ভারতীয় নায়িকা শ্রাবন্তীকে কুপ্রস্তাব দেয়ায় খুলনার মাহাবুব রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি, খুলনা : ভারতীয় চিত্র নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত ফোনে কুপ্রস্তাবসহ নানা ধরনের আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগে বাংলাদেশের খুলনার মাহাবুবুর রহমান(৩৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। আদালত ১ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পাঁচ রিমান্ড আবেদন করলে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আটক মাহাবুবুর রহমান খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন ৬/১ বকশিপাড়া রোডের বাসিন্দা সামছুল আলমের বাড়ির ভাড়াটিয়া আতিকুর রহমানের ছেলে।

জানা যায়, ভারতীয় চিত্র নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত মুঠোফোনে বিভিন্ন সময়ে কল করতেন মাহাবুবুর রহমান। নায়িকা শ্রাবন্তী অপরিচিত নম্বরের কল না ধরায় তাকে নানা ধরনের আপত্তিকর ও কুপ্রস্তাব লিখে ম্যাসেজ দিতেন মাহাবুব। শ্রাবন্তী বিষয়টি ভারতীয় হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে বিচারের আবেদন করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি আমলে নিয়ে পুলিশ হেড কোয়ার্টার্সের নির্দেশে খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানায় গত ১৬ নভেম্বর মামলা হয়।

এ মামলার বাদী হন সোনাডাঙ্গা মডেল থানার এসআই মো. খালিদ উদ্দিন। মামলাটি তদন্ত কর্মকরতা থানার পরিদর্শক রাধে শ্যাম সরকার।ভারতীয় চিত্র নায়িকা শ্রাবন্তীকে আপত্তিকর ম্যাসেজ দেয়ায় দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

এ বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮/৩১ ধারায় মামলার পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

সান নিউজ/কেএ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা