বিনোদন

কারাগারে ‘বন্দি’ তিশা!

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। অভিনয়ের খাতিরেই গুণী এই অভিনেত্রীকে বিভিন্ন সময়ে নানারুপে দেখেছেন দর্শক। এক কথায়, নিজেকে বরাবরই চ্যালেঞ্জিং চরিত্রে হাজির করতে পছন্দ করেন এই অভিনেত্রী।

রাজধানীর নাজিমুদ্দিন রোডে পুরোনো কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে দাঁড়িয়ে আছেন দুজন দেহরক্ষী। ভেতরে বন্দি তিশা। তার সঙ্গে দেখা করতে গেলেন মনোজ। সম্প্রতি এমন দৃশ্যের শুটিংয়ে অংশ নিয়েছেন তিশা ও মনোজ।

ঢাকা পুরোনো কেন্দ্রীয় কারাগারে ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতাকে নিয়ে নির্মাণাধীন সিনেমার শুটিং চলছে। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন তিশা। আর বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাস চরিত্রে মনোজ প্রামাণিককে দেখা যাবে।

কথাসাহিত্যিক সেলিনা হোসেনের ‘ভালোবাসা প্রীতিলতা’ উপন্যাস অবলম্বনে এটি নির্মিত হচ্ছে। সিনেমাটি প্রযোজনা ও পরিচালনা করছেন প্রদীপ ঘোষ। এ চলচ্চিত্রে আরো অভিনয় করছেন- মান্নান হীরা, মৃন্ময়ী রূপকথা, কামরুজ্জামান তাপু, ইন্দ্রাণী ঘটক, অমিত রঞ্জন দে, সুচয় আমিন, পাশা মোস্তফা কামাল, মিজান রহমান, আহমেদ আলী, নাজমুল বাবু, সুধাংশু তালুকদার, আরিফুল ইসলাম হাবিব, পংকজ মজুমদার, তামিমা তিথি প্রমুখ।

২০১৯-২০ অর্থ বছরের অনুদানের এই সিনেমার পোশাক পরিকল্পনায় রয়েছেন শিল্পী কনক আদিত্য। সংগীত পরিচালনা করছেন বাপ্পা মজুমদার।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা