বিনোদন

বাঁশঝাড়ে নিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ

নিজস্ব প্রতিনিধি, লালমনিরহাট : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একটি মামলা করেছেন ছাত্রীর বাবা।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন।

পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার সকাল ৭টায় বাসা থেকে আধা কিলোমিটার দূরে প্রাইভেট পড়তে গিয়েছিল ওই ছাত্রী। বাড়ি ফেরার পথে রাস্তা থেকে তুলে নিয়ে বাঁশঝাড়ে নিয়ে তাকে ধর্ষণ করেন চন্দ্রপুর গ্রামের মশিউর রহমান (২৭)। এ সময় এই ছাত্রীর কান্নার শব্দ শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত মশিউর রহমান পালিয়ে যান।

এ ঘটনায় বুধবার বিকেলে মেয়েটির বাবা কালীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, ওই শিক্ষার্থীকে লালমনিরহাট সদর হাসপাতালে পরীক্ষার জন্য পাঠান হয়েছে। অপরাধীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা