বিনোদন

দিন দ্য ডের তুরস্কে শুটিং শেষ মুক্তির অপেক্ষায় দর্শক

বিনোদন ডেস্ক : বেশ আলোচনার জন্ম দিয়ে বিরাট আয়োজনে ‘দিন দ্য ডে’ ছবির শুটিং শুরু করেছিলেন অনন্ত জলিল ও বর্ষা। সে খবর বেশ পুরনো। নতুন খবর হলো আর কয়েকদিন শুটিং করেই এর দৃশ্যায়ন পর্বের সমাপ্তি হতে যাচ্ছে।

করোনা মহামারির কারণে গেল চার মাস স্থগিত ছিলো অনন্ত জলিলের অষ্টম সিনেমা ‘দিন দ্য ডে’র শুটিং। সম্প্রতি অবস্থা কিছুটা স্বাভাবিক হওয়ায় আবারও তুরস্কে পাড়ি জমিয়েছেন অনন্ত। তার সঙ্গে আছেন ছবির নায়িকা তার স্ত্রী বর্ষাসহ আরও কয়েকজন কলাকুশলী।

অনন্ত তুরস্ক থেকে জানান, গেল ৩০ অক্টোবর থেকে তুরস্কের বেলুন স্বর্গ বলে খ্যাত ক্যাপাডোকিয়ায় শেষ লটের শুটিং শুরু হয়েছে। চলবে টানা ২০ দিনের মতো। কাজ শেষ করে তিনি সস্ত্রীক দেশে ফিরবেন ১৮ নভেম্বর। এ পর্বে গানের কিছু অংশের দৃশ্যধারণ হয়েছে। যেখানে রোমান্টিক মুহূর্তগুলোতে ধরা দেবেন অনন্ত-বর্ষা।

শুটিং শেষে ছবিটি মুক্তির জন্য বাকি কাজে হাত দেবেন অনন্ত ও ছবির টিম। আসছে বছরেই ভালো দিন দেখে ‘দিন দ্য ডে’ সিনেমা হলে মুক্তি দিতে চান তিনি।

ইরান-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘দিন দ্য ডে’। এটি পরিচালনা করছেন ইরানের মুর্তজা অতাশ জমজম। এখানে অনন্ত ও বর্ষার সঙ্গে নবাগত সুমন ফারুক অভিনয় করছেন। পাশাপাশি ইরান ও লেবাননের অভিনেতা-অভিনেত্রীদেরও দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে।

‘দিন দ্য ডে’তে অনন্তকে দেখা যাবে আন্তর্জাতিক সংস্থার পুলিশ অফিসারের চরিত্রে। নানারকম ভুল মতবাদে আসক্ত সন্ত্রাসগোষ্ঠি, মাদক পাচারকারীদের দমনে ভয়ঙ্কর সব অভিযানে অংশ নিতে দেখা যাবে তাকে।

এর আগে ২০১৯ সালের জুন মাসে প্রথম শুটিং শুরু হয় ছবিটির। ইরানের হেরাতের দুর্গম পাহাড় ও মরুভূমি, আফগানিস্তান সীমান্তে শুটিং চলেছে ছবিটির। পাশাপাশি বাংলাদেশের বুড়িগঙ্গা ব্রিজ, ৩০০ ফিট, হেমায়েতপুরে শিল্প পার্কসহ বিভিন্ন লোকেশনে হয়েছে ছবিটির দৃশ্যায়ন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা