বিনোদন

থ্রি আর মুক্তি দিলে সিনেমা হল পুড়িয়ে দেয়ার হুমকি

বিনোদন ডেস্ক : দেশের যে সিনেমা হলে রাজামৌলি পরিচালিত থ্রি আর (RRR) মুক্তি পাবে সেটিই পুড়িয়ে দেওয়া হবে। প্রকাশ্যে এমনই হুমকি দিয়েছেন বিজেপি সাংসদ বান্দি সঞ্জয় কুমার। এর আগে ছবিটির বিরুদ্ধে বীর আদিবাসী যোদ্ধা কোমারাম ভীমকে অপমান করার অভিযোগ উঠে।

সেই অভিযোগের পক্ষে এবার মুখ খুলেছেন বিজেপি নেতা সঞ্জয়। এরইমধ্যে তার হুমকি আলোচনার জন্ম দিয়েছে।

‘বাহুবলী’খ্যাত পরিচালক রাজমৌলি ‘রাইজ রোর রিভল্ট’, এই তিন শব্দের প্রথম অক্ষর নিয়েই তৈরি করছেন ‘RRR’। ছবিতে কোমারাম ভীমের চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী তারকা জুনিয় এনটিআর। দাক্ষিণাত্যে যিনি তারক নামেও পরিচিত। ২১ অক্টোবর ভীমের চরিত্রের টিজার প্রকাশ্যে আসে। তারপর থেকেই আলোচনা-সমালোচনার শুরু।

টিজারে কেন আদিবাসী নেতার পরনে মুসলিম পোশাক দেখা গেছে? কেন তার চোখে সুরমা আর মাথায় ফেজ টুপি- এই প্রশ্ন ওঠে। তা নিয়েই প্রকাশ্য জনসভায় ক্ষোভ প্রকাশ করেন বান্দি সঞ্জয় কুমার।

জানান, ইতিহাসকে বিকৃত করা হলে পরিচালকে ছেড়ে দেওয়া হবে না। নাটকীয়তার জন্য কোমারম ভীমের মতো যোদ্ধার মাথায় ফেজ টুপি পরানো মেনে নেওয়া হবে না। সিনেমায় যদি আদিবাসী সমাজ ও কোমারাম ভীমের অসম্মান করা হয়ে থাকে রাজামৌলিকে লাঠিপেটা করার হুমকিও দেন। পাশাপাশি জানিয়ে দেন যে প্রেক্ষাগৃহে ‘RRR’ মুক্তি পাবে তা পুড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, নিজের ছবির মুক্তির সময়ই পরিচালক রাজামৌলি জানিয়েছিলেন তিনি কেবল ইতিহাসের দুই বিখ্যাত চরিত্র কোমারাম ভীম ও আল্লুরি সীতারামাকে নিয়েছেন। বায়োপিক নয় কাল্পনিক পরিস্থিতিতে এই দুই আইকনিক চরিত্রের ভিন্ন কাহিনি নিয়েই সিনেমা তৈরি করেছেন। ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট এবং অজয় দেবগন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা