বিনোদন

মাস্ক পরলেন স্পাইডারম্যান

বিনোদন ডেস্ক : অবশেষে অবমুক্ত হলো ‘স্পাইডার ম্যান-৩’ সিনেমায় টম হল্যান্ডের প্রথম লুক। সম্প্রতি টম ব্যক্তিগত ইনস্টাগ্রাম আকাউন্ট থেকে তার সেই আউটলুক প্রকাশ করেছেন। সেটি বেশ সাড়া ফেলেছে এই সুপারহিরো ভক্তদের মধ্যে। অনেকে অবশ্য নেতিবাচক কিছু বিষয়ও তুলে এনেছেন।

টম হল্যান্ডের প্রকাশ করা লুকে দেখ যায়, স্পাইডারম্যান মাস্কের ওপর আরও একটি মাস্ক পরে রয়েছেন। সময়টা এখন করোনার। এই ভাইরাস থেকে বাঁচতে সারাবিশ্বেই বেড়েছে মাস্কের ব্যবহার। মাস্ক পরতে হলো স্পাইডারম্যানকেও। এছাড়া বিশেষ কোনো পরিবর্তন নিয়ে আনা হয়নি।

অনেকটা ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত স্পাইডারম্যান ‘ফার ফ্রম হোম’-র সাথে মিল রেখেই তৈরি হয়েছে এবারের কস্টিউম। ছবিটির ক্যাপশনে হল্যান্ড লেখেন- ‘আমি দুটি মাস্ক পরে রয়েছি। আপনিও পরুন।’

‘ফার ফ্রম হোম’র সিক্যুয়ালটি সম্পর্কে নির্দিষ্ট করে কিছু না বলা হলেও ধারণা করা হচ্ছে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী ২০২১ সালের ১৭ ডিসেম্বর মুক্তি পাবে। করোনার কারণে বেশ দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল সিনেমাটির কাজ।

পরিচালক জন ওটস গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, ‘সিনেমাটি মুক্তি দেওয়ার চিন্তা আমরা অনেক আগে থেকেই করে আসছি। সবাই জানেন এবারের বছরটা পৃথিবীর জন্য কেমন যাচ্ছে। সবকিছু এখন করোনার ওপরই নির্ভর করছে আসলে।’

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা