বিনোদন

যশরাজ ফিল্মসের সকল সিনেমা মাত্র ৫০ রুপিতে

বিনোদন ডেস্ক : ভারতের সবচেয়ে বড় তিনটি মাল্টিপ্লেক্স চেইন পিভিআর সিনেমা, আইএনওএক্স এবং সিনেমাপলিস। তিনি প্রতিষ্ঠানই একসঙ্গে এই দীপাবলীতে যশরাজ ফিল্মসের ৫০ বছর উদযাপন করতে যুক্ত হচ্ছে। তারা করোনার এই সময় দেশের হল মালিকদের অবস্থা চিন্তা করে দারুণ একটি প্রস্তাবনা নিয়ে হাজির হয়েছে।

করোনার পর আবারো দর্শক হলে টানতে দীপাবলিতে সিনেমার টিকিটের মুল্য করে দেওয়া হচ্ছে মাত্র ৫০ রুপি।
বড় প্রেক্ষাগৃহের মালিকদের সাথে দীর্ঘ আলাপচারিতার পর এমন সিদ্ধান্ত নেয় যশরাজ ফিল্মস। চলতি বছর নির্মাতা প্রতিষ্ঠানটির ৫০ বছর পূর্তি করতে যাচ্ছে। তাই বছরটি আরও স্মরণীয় করে রাখতে করোনার সময়ে ক্ষতিগ্রস্থ হল মালিকদের পাশে দাঁড়াতে চায় তারা। সিনেমা প্রদর্শনীর জন্য কোনো অর্থ নিচ্ছে না যশরাজ।

সেইসঙ্গে দর্শকরা যেন আবারো আগের মতো হলে ফেরা শুরু করে তাই টিকিটের দাম করা ৫০ রুপি করতে হল মালিকদের অনুরোধ জানিয়েছে। সেই অনুরোধেই হল মালিকরা দারুণ অফারটি দিয়েছে দর্শকদের।

যশরাজ ফিল্মসের সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ মনির মেহতা সাংবাদিকদের সাথে আলাপকালে জানান, ‘দর্শকদের জন্যই যশরাজ আজ এই জায়গায় এবং আমাদের ৫০তম বছর সকলকে নিয়েই উপভোগ করার পরিকল্পনা ছিল। কিন্তু করোনা অনেক কিছুই ভেস্তে দিয়েছে। তবে দর্শক আমাদের ক্লাসিক এবং আইকনিক সিনেমাগুলো আবারো বড় পর্দায় উপভোগ করতে পারেবেন। মাত্র ৫০ রুপিতে।’

এদিকে পিভিআর সিনেমা হলের সিইও গৌতম দত্ত গণমাধ্যমকে বলেন, ‘যশরাজ ফিল্মসকে ৫০তম বছরে পদার্পণের জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাই। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে যশরাজ ফিল্মসের অবদান অতুলনীয়। আমরা আমাদের দর্শকদের সুরক্ষিত এবং স্বাস্থ্যকর সিনেমা হলে তাদের সবচেয়ে স্মরণীয় সিনেমাগুলো দেখতে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।’

জানা গেছে, যশরাজ ফিল্মসের প্রদর্শিত আইকনিক সিনেমাগুলোর মধ্যে থাকবে কাভি কাভি, সিলসিলা, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, দিল তো পাগল হ্যায়, বীর-জারা, বান্টি অর বাবলি, রব নে বানা দি জোড়ি, এক থা টাইগার, জাব তাক হ্যায় জান, ব্যান্ড বাজা বারাত, সুলতান, মর্দানি, দম লাগা কে হায়শা।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা