বিনোদন

পাঁচ মিনিট পরপরই স্মৃতিভ্রম হয় বাইডেনের’ বললেন কঙ্গনা

বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে সোজাসাপ্টা কথায় নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এবার যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টকে নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন একই ভঙ্গিতে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বলিউড সিনেমা ‘গজনী’-তে আমির খানের চরিত্রের সঙ্গে তুলনা করেছেন এই অভিনেত্রী।

ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, এই খবর জানার পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লেখেন, ‘গজনী বাইডেন সম্পর্কে নিশ্চিত নই। কারণ তার ডেটা পাঁচ মিনিট পর পর ক্র্যাশ করে। তাকে যেসব ইনজেকশন দেয়া হয়েছে সেগুলোর কোনোটার প্রতিক্রিয়াই এক বছরের বেশি টিকবে না। ফলে এটা স্পষ্ট যে, কমলা হ্যারিসকেই সবটা সামলাতে হবে।’

কঙ্গনা আরও লিখেছেন যে, ‘যখন একজন নারী ওপরে ওঠেন, তিনিই অন্য নারীদের পথ দেখিয়ে দেন। এই ঐতিহাসিক দিনে আনন্দ করুন।’

উল্লেখ্য, ‘গজনি’ সিনেমায় আমির কিছুক্ষণ পরপরই আগের সব স্মৃতি ভুলে যেতেন। জো বাইডেনের বয়স নিয়ে কটাক্ষ করেই তাকে ‘গজনি’ ছবির আমিরের সঙ্গে তুলনা করেছেন কঙ্গনা। তার মতে, পাঁচ মিনিট পরপরই স্মৃতিভ্রম হয় বাইডেনের। আর তাই সবকিছু সামলাতে হবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেই।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা