বিনোদন

প্রথমবার এক সিনেমায় শাহরুখ ও আমির

বিনোদন ডেস্ক : হিন্দি সিনেমাপ্রেমীদের জন্য এমন সুখবর হয়তো আর আসেনি কখনোই। কিন্তু এই সুখবরটির অপেক্ষায় ছিলেন কোটি কোটি দর্শক। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। বলিউড আলোকিত হতে চলেছে এক সিনেমায় দুই খান শাহরুখ ও আমিরকে দেখার সুযোগ পেয়ে।

বলিউড যখন নানা সঙ্কটে ভুগছে ঠিক তখনই শাহরুখ-আমিরের জুটি হওয়াটা নিঃসন্দেহে দারুণ একটি খবর। আমির খানের পরবর্তী সিনেমা লাল সিং চাড্ডায় অভিনয় করতে দেখা যাবে বলিউড বাদশাহ শাহরুখ খানকে। এমন খবরই নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।

তারা দাবি করছে, আমির খান ও শাহরুখ খান কখনও বড় পর্দায় একসঙ্গে কাজ করেননি। ক্যারিয়ারের শুরুতে দুজন একসঙ্গে ফটোশুটে অংশ নিয়েছেন। অনেক অনুষ্ঠানেও হাজির হয়েছেন। তবে দুজনের সম্পর্কটা ভালো নয় বলে শোনা গেছে বারবার। সেই সম্পর্কে উন্নতি হয়েছে তা জানা গিয়েছিলো বছর দুই আগেই। দুজনই দুজনকে নিমন্ত্রণ করেছেন একে অন্যের বাসায়। তারা একে অন্যকে ভালো কাজ ও জন্মদিন-বিয়ের দিনগুলোতে শুভেচ্ছাও জানান।

সেই সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করছে ‘লাল সিং চাড্ডা’। এখানে শাহরুখ হাজির হবেন একটি অতিথি চরিত্রে।

মিস্টার পারফেকশন’খ্যাত আমির শুরু থেকেই চেয়েছিলেন সিনেমাটির সকল কাজ নিজের পরিকল্পনা মতো করার। আর সেই চিন্তা থেকেই শাহরুখকে তার সিনেমায় অন্তর্ভুক্ত করা। আইপিএলের জন্য দুবাই যাওয়ার আগেই দিল্লিতে সিনেমাটির শুটিং কাজ শেষ করেছিলেন তিনি।

প্রসঙ্গত, ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় আমির খানের বিপরীতে অভিনয় করছেন কারিনা কাপুর। এবারের বড় দিনকে উপলক্ষ করে সিনেমাটি মুক্তি দেওয়ার কথা ছিল। তবে করোনা ব্যাঘাত ঘটায় সকল পরিকল্পনায়। এবার সবকিছু ঠিকঠাক ঠাকলে সামনের বছরের বড় দিনে মুক্তি পাবে সিনেমাটি।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা