বিনোদন

নতুন ইনিংস শুরু করছেন চিত্রনায়িকা শ্রাবন্তী

বিনোদন ডেস্ক : তৃতীয় সংসার ভাঙছে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির। এ খবর প্রকাশ্যে আসার পর সমালোচনার মুখে পড়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে প্রতিনিয়ত কটাক্ষ করে যাচ্ছে নেটিজেনরা। কিন্তু বিষয়টি নিয়ে মোটেও চিন্তিত নন শ্রাবন্তী। বরং নিজের লক্ষ্যে অটল এ অভিনেত্রী।

সব সমালোচনা উপেক্ষা করে জীবনের নতুন ইনিংস শুরু করছেন শ্রাবন্তী। রোববার (৮ নভেম্বর) বিকালে কলকাতায় জাকজমকপূর্ণভাবে উদ্বোধন শ্রাবন্তী উদ্বোধন করেছেন তার প্রথম ব্যবসায়ীক প্রতিষ্ঠান ‘ফিটনেস এম্পায়ার’-এর। এ দিন লাস্যময়ী রূপে হাজির হয়েছিলেন তিনি।

এরই মধ্যে একটি ওয়েব সিরিজে নাম লিখিয়েছেন শ্রাবন্তী। ‘দুজনে’ শিরোনামে এ ওয়েব সিরিজে তার বিপরীতে অভিনয় করছেন সোহম চক্রবর্তী। সোমবার (৯ নভেম্বর) থেকে সিরিজটির শুটিংয়েও অংশ নিয়েছেন এই অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ এক প্রতিবেদনে জানিয়েছে, একটি স্ক্যান্ডেলের কারণে এক দম্পতির জীবনে কীভাবে নেমে আসে ভয়ংকর কিছু ঘটনা, তারই গল্প বলবে থ্রিলারে ঠাসা এই সিরিজ। অহনা ও অমর চরিত্রে দেখা যাবে শ্রাবন্তী-সোহমকে। আগামী বছর ওটিটি প্ল্যাটফর্ম হৈচৈ-এ দেখা যাবে এই সিরিজ।

২০১৯ সালে তৃতীয়বারের মতো রোশানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। গত বছরের ১৯ এপ্রিল অনেকটা গোপনে প্রেমিক রোশান সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। ভারতের চণ্ডীগড়ে পাঞ্জাবি রীতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। কিন্তু সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে রোশান জানান, আলাদা থাকছেন তারা। আর এর পরই শুরু হয়েছে জোর জল্পনা!

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা