বিনোদন

‘টাইট’ পোশাকে ঝড় তুললেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক : ঢাকাই নায়িকা নুসরাত ফারিয়া আবারো সমালোচকদের আক্রমণের শিকার হয়েছেন। তবে এবার জিমের ‘টাইট’ পোশাক নিয়ে। নিজের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে সোমবার (৯ নভেম্বর) একটি ছবি শেয়ার করেছেন ফারিয়া। মুখে মাস্ক পরা ওই ছবিতে নুসরাতকে জিমের ‘টাইট’ পোশাকে দেখা গেছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হয়েন ইন ডাউট..ওয়ার্কআউট..’। তার সঙ্গে দিয়েছেন আগুনের (🔥) ইমোজি।

ছবিটি শেয়ার করার পর হুমড়ি খেয়ে পড়েছে নেটিজেনরা। এ প্রতিবেদক লেখা পর্যন্ত ওই পোস্টে ৭০ হাজার রিয়্যাকশন ও ১২ হাজারের বেশি কমেন্ট পড়েছে। কমেন্টসগুলোর মধ্যে অধিকাংশই ছিল নেতিবাচক। এ ধরনের পোশাকের ব্যাপক সমালোচনা করেছেন মন্তব্যকারীরা।

এর আগে গত ৩১ অক্টোবর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফরাসি পণ্য বর্জনের আহ্বান জানিয়েছিলেন নুসরাত। তিনি জানান, তিনি ফরাসি ব্র্যান্ডের একটি দামি ঘড়িও ফেলে দিয়েছেন। নুসরাত ফারিয়ার এ স্ট্যাটাসের পর অনেক প্রশংসিত হয়েছেন তিনি। কেউ কেউ অবশ্য সমালোচনা করতেও ছাড়েননি।

রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করেন নুসরাত ফারিয়া। বিজ্ঞাপন, মডেলিং, টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা করে সবশেষ থিতু হয়েছেন বড়পর্দায়। নুসরাত ফারিয়া অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো- ‘আশিকী’, ‘হিরো ৪২০’, ‘বাদশা-দ্য ডন’, ‘প্রেমী ও প্রেমী’, ‘বস-২’, ‘ইন্সপেক্টর নটি ক’, ‘শাহেনশাহ’ ইত্যাদি।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা