বিনোদন

নিজের স্তন ও ডিম্বাশয় কেটে ফেললেন মৌসুমী

বিনোদন ডেস্ক : ক্যানসার থেকে রক্ষা পেতে অস্ত্রোপচার করে স্তন ও ডিম্বাশয় কেটে ফেলেছিলেন হলিউড সুপারস্টার অ্যাঞ্জেলিনা জোলি। তারই অনুপ্রেরণায় ক্যানসারের ঝুঁকিতে থাকা ভারতের পশ্চিম মেদিনীপুরের মৌসুমী রায়ও নিজের স্তন ও ডিম্বাশয় কেটে ফেললেন।

ভারতীয় সংবাদ মাধ্যম ‘সংবাদ প্রতিদিন’র খবরে বলা হয়, গত জানুয়ারির শেষের দিকে মৌসুমীর ডান স্তনে ফুসকুড়ি দেখা যায়। দ্রুতই তা টিউমারের আকার নিতে থাকে। স্বাভাবিকভাবে স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার ভয় ভর করে তার ওপর। ১০ বছর বয়সে স্তন ক্যানসারে মাকে হারানো মৌসুমীর ভয়টা একটু বেশিই ছিল।

মৌসুমী রায় বলেন, ‘স্তন ক্যানসারে আক্রান্ত হয়ে আমার মা মারা গিয়েছিলেন। তখন আমার বয়স মাত্র ১০। ভয় ছিল, তবে কী আমাকেও স্তন ক্যানসারে মারা যেতে হবে?’ ওই আশঙ্কা থেকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে যান মৌসুমী। সেখানকার সার্জন শুভদীপ চক্রবর্তী টিউমারটি অস্ত্রোপচার করে ফেলেন। তবে এতেও আশঙ্কার শেষ নেই। কেটে ফেলা জায়গা থেকেও ক্যানসার হতে পারে। তাই অদূর ভবিষ্যতে ফের স্তন ক্যানসার হতে পারে কি না, তা দেখার জন্য বিআরসিএ জিন টেস্ট নামের একটি পরীক্ষা করা হয়। অ্যাঞ্জেলিনা জোলি এ টেস্ট করিয়েছিলেন। ওই টেস্টে জোলির ক্যানসার হতে পারে বলে আভাস এসেছিল, মৌসুমীরও হয়েছে তাই। জোলির সঙ্গে মৌসুমীর মিল আছে আরেক জায়গায়, জোলির মাও স্তন ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন।

মৌসুমী রায় বলেন, ‘অ্যাঞ্জেলিনা জোলির বিষয়টি আমি জানতাম। ক্যানসারের সম্ভাবনা সমূলে নির্মূল করতে নিজের স্তন, ডিম্বাশয়, জরায়ু নালী বাদ দিয়েছিলেন তিনি। কিন্তু সে অস্ত্রোপচার যে এ দেশে হয়, তা জানতাম না। সার্জন শুভঙ্কর বাবু বলেন এই অস্ত্রোপচার অ্যাপোলোতেই হয়। আমার স্বামী সবসময় আমার পাশে ছিল।’সাত বছরের এক কন্যা সন্তান রয়েছে মৌসুমীর। তার কথায়, ‘আমি চলে গেলে ওর কি হবে? আমার বেঁচে থাকার এ লড়াই ওর দিকে তাকিয়ে।’

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা