বিনোদন

অপূর্বকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

বিনোদন ডেস্ক : অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী।

এ নির্মাতা বলেন, সন্ধ্যায় আইসিইউ থেকে অপূর্বকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এখন খুব স্বস্তি লাগছে! জানি, অসংখ্য মানুষের প্রার্থনা আর ভালোবাসা অপূর্বর সঙ্গে রয়েছে। তারপরও অপূর্বর জন্য দোয়া চাই।

অপূর্বকে কেবিনে স্থানান্তর করা হলেও এখনো শঙ্কামুক্ত নন। তবে গতকাল রাতের চেয়ে তার শারীরিক অবস্থা ভালো। আর কিছু পরীক্ষা করানো হয়েছে সেগুলো ফল পেতে আরো দুদিন অপেক্ষা করতে হবে বলে জানা গেছে।

৫ দিন আগে জ্বরে আক্রান্ত হন অপূর্ব। এরপর কোভিড-১৯ পরীক্ষা করা হয়। ২ নভেম্বর ফল পজিটিভ আসে। তার শরীরিক অবস্থার অবনতি হলে গতকাল (৩ নভেম্বর) বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

জানা যায়, নাটক-টেলিফিল্মের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন অপূর্ব। কিছুদিন আগে বান্দরবানে একটি নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফেরেন। এরপর নির্মাতা সাগর জাহানের একটি নাটকের শুটিং শেষ করেন তিনি।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা