সংগৃহীত
বিনোদন

কলকাতার সিনেমায় অপূর্ব

বিনোদন ডেস্ক: ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা ‘বড় ছেলে’খ্যাত জিয়াউল ফারুক অপূর্ব। দেশের চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করেছেন তিনি। এবার ওপার বাংলার সিনেমায় নাম লেখালেন এই অভিনেতা।

আরও পড়ুন: রাশমিকার সাথে কাজ করতে চান বিজয়

বুধবার (২৭ সেপ্টেম্বর) প্রযোজনা প্রতিষ্ঠানের ফেসবুকে অপূর্বর ছবি পোস্ট করে এ ঘোষণা দিয়েছেন। সিনেমাটিতে অপূর্বর সঙ্গী হয়েছেন রাইমা সেনসহ বেশ কজন তারকা। তবে অপূর্বর বিপরীতে কে অভিনয় করছেন তা এখনো জানা যায়নি।

কলকাতার পরিচালক প্রতিম ডি গুপ্তা নির্মাণ করছেন ‘চালচিত্র’ শিরোনামে সিনেমা। কলকাতার ফ্রেন্ডস কমিউনিকেশনস এটি প্রযোজনা করছে।

আরও পড়ুন: নুশিনের নতুন গান

ভারতীয় একটি সংবাদমাধ্যম বলছে, বর্তমানে অপূর্ব কলকাতায় অবস্থান করছেন। এরই মধ্যে সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। নিজের অনুভূতি জানিয়ে অপূর্ব জানিয়েছেন, গল্পটি তার পছন্দ হয়েছে বলে কাজটি করছেন। সেই সাথে নির্মাতা-প্রযোজক ও কুশলী মিলিয়ে টিমওয়ার্কও তার মন কেড়েছে।

থ্রিলার ঘরানার গল্প নিয়ে গড়ে উঠেছে ‘চালচিত্র’ সিনেমাটির কাহিনি। কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার একদল অফিসার, যাদের নেতৃত্বে আছেন দক্ষ অফিসার কণিষ্ক চ্যাটার্জি। একটি মামলা তদন্ত করতে গিয়ে দেখবে কোথাও গিয়ে ১২ বছর আগে তার পুরোনো একটি কেসের সঙ্গে মিলে যাচ্ছে। পেশার পাশাপাশি ৪ পুলিশ অফিসারের ব্যক্তিগত জীবনেও ঝড় উঠবে।

আরও পড়ুন: মা হলেন ভাস্কর

সিনেমাটিতে অপূর্বর সহশিল্পী হিসেবে অভিনয় করবেন, টোটা রায়চৌধুরী, শান্তনু মহেশ্বরী, স্বস্তিকা দত্ত, অনির্বাণ চক্রবর্তী, প্রিয়া ব্যানার্জি প্রমুখ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা