ছবি: সংগৃহীত
বিনোদন

অবশেষে বিয়ে করলেন রাঘব-পরিণীতি

বিনোদন ডেস্ক: গত মে মাসে বাগদান সেরেছিলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আপ সংসদ সদস্য রাঘব চাড্ডা। অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন এই জুুটি।

আরও পড়ুন: লাল গালিচায় মেজাজ হারালেন লক্ষ্মী!

রোববার (২৪ সেপ্টেম্বর) বলিউডের জনপ্রিয় পোশাকশিল্পী মণীশ মালহোত্রের পরিকল্পিত পোশাক পরে রাঘবের সাথে সাত পাক ঘুরলেন অভিনেত্রী। এখন পর্যন্ত অবশ্য নবদম্পতির বিয়ের ছবি প্রকাশ্যে আসেনি।

একটি ‘ওয়েলকাম লাঞ্চ’র মাধ্যমে তাদের বিয়ের অনুষ্ঠান শুরু হয়। পরে গায়ে হলুদ ও সংগীত।

আরও পড়ুন: মুক্তি পেয়েছে ‘অন্তর্জাল’

রাঘব-পরিণীতির সংগীতের অনুষ্ঠানে পারফর্ম করেন গায়ক নবরাজ। অনুষ্ঠানের জন্য হবু দম্পতি ৯০ দশকের নস্ট্যালজিয়া জড়ানো থিম পার্টির আয়োজন করেছিলেন। ঐ পার্টিতেই ম্যাগি ও ক্যান্ডি ফ্লসের কাউন্টারও ছিল।

তাদের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের জন্য উপহারে ছিল গানের ক্যাসেট। পরিণীতি নিজে নাকি সেই ক্যাসেটের প্লে লিস্ট তৈরি করেছিলেন।

আরও পড়ুন: দেবকে দেখে চেনার উপায় নেই

এদিকে রাজনীতিবিদ পাত্রের বরযাত্রীর দলে শামিল হন অরবিন্দ কেজরিওয়ালসহ বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব। আরও উপস্থিত ছিলেন পোশাকশিল্পী মণীশ মালহোত্রা। এছাড়া পরিণীতির বিয়েতে হাজির হয়েছিলেন টেনিস তারকা সানিয়া মির্জাও।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা