সংগৃহীত
বিনোদন

পরিণীতির অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন

বিনোদন ডেস্ক: বলিউড জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া। সম্প্রতি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে তার অন্তঃসত্ত্বা হওয়ার গুজব। রাঘব চাড্ডাকে বিয়ে করার এক বছর পূর্ণ না হতেই অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা তুঙ্গে।

আরও পড়ুন : ব্রিজের গার্ডার ধসে নিহত ১

এমন পরিস্থিতিতে অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানান। অভিনেত্রী লিখেছেন, ‘কাফতান ড্রেস মানেই গর্ভবতী! ওভারসাইজড টি-শার্ট মানেই গর্ভবতী।’

পরিণীতি চোপড়ার সেই ভিডিও দেখেই অনুরাগীদের মন্তব্য, আরে ক্যুইন তোমাকে দুরকম পোশাকেই দারুণ মানায়। কেউ বা আবার অভিনেত্রীর সৌন্দর্য্যের তারিফ করলেন। বর্তমানে পরিণীতি অমর সিং চমকিলার প্রচারে ব্যস্ত। যেখানে দিলজিৎ দোসাঞ্ঝের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এই সিনেমার জন্যই ১০ কেজি ওজন বাড়াতে হয়েছিল পরিণীতিকে। আর সেই সুবাদেই পরিণীতির লুক দেখে অনেকে ধরে নিয়েছিলেন যে তিনি হয়তো অন্তঃসত্ত্বা। তবে সেই জল্পনায় এবার নিজেই জল ঢাললেন অভিনেত্রী।

আরও পড়ুন : পেঁয়াজ আমদানিতে ঝুঁকি নিতে হয়েছে

২০২৪ -এ মা হতে চলেছেন একাধিক অভিনেত্রী। ইতোমধ্যে রণবীর সিং ও দীপিকা পাডুকোন জানিয়ে দিয়েছেন তাদের সন্তান আসার কথা। এই বছরের সেপ্টেম্বরেই তারা মা-বাবা হতে চলেছেন।

দীপিকা পাডুকোনের পাশাপাশি অভিনেত্রী ইয়ামি গৌতমও মা হতে চলেছেন। বিয়ের তিন বছর পর সন্তান আসার খবর দিলেন ইয়ামি ও তার স্বামী আদিত্য ধর।

সান নিউজ/এসএম/আরএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা