বিনোদন

পুনমের অশ্লীল ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী পুনম পাণ্ডে। বিভিন্ন সময় নানা কারণে আলোচনায় থাকতে জুড়ি নেই তার। সর্বপ্রথম ২০১১ সালে ভারত বিশ্বকাপ জিতলে নগ্ন হবেন, এমন বিস্ফোরক ঘোষণা দিয়ে খবরের শিরোনামে এসেছিলেন তিনি। এরপর থেকে পুনম পান্ডেকে দেখা গেছে নানা বিতর্কের জন্ম দিতে।

একাধিকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্ধনগ্ন ছবি ও ভিডিও পোস্ট করে শিরোনামে এসেছেন তিনি। এবার বলিউডের এই মডেল ও অভিনেত্রীর বিরুদ্ধে সমুদ্র সৈকতে অশ্লীল ভিডিও শুট করার অভিযোগ উঠলো। সেজন্য তার নামে এফআইআরও হয়েছে বলে জানা গেছে। যদিও কে পুনম পান্ডের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন, সে বিষয়ে এখনো খোলসা করেননি পুলিশ।

বিয়ের পর সম্প্রতি গোয়ায় যান পুনম পান্ডে। গোয়ায় থাকাকালীন কঙ্কনা সৈকতে শুটিংয়ের সময়ই পুনমের বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ।

গোয়ার চাপোলি ডামে ভিডিও শুট করছিলেন পুনম পান্ডে। সেই সময় গোয়া ফরওয়ার্ড পার্টির তরফে পুনম পান্ডের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সংবাদ সংস্থা এএনআইয়ের তরফে প্রকাশ করা হয় সেই খবর।

যদিও গোয়া ফরওয়ার্ড পার্টির কোন সদস্য পুনমের বিরুদ্ধে থানায় হাজির হন, সে বিষয়ে কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, বিয়ের পর শ্যাম বম্বের সঙ্গে গোয়ায় পাড়ি দেন। সেখানে গিয়ে শ্যাম তার উপর শারীরিক নিগ্রহ করেন বলে অভিযোগ করেন পুনম। পরে অবশ্য স্বামীর বিরুদ্ধে অভিযোগ তুলে নেন পুনম পান্ডে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা