বিনোদন

লিভিং বয়ফ্রেন্ডের সঙ্গে সুস্মিতার ভিডিও ভাইরাল (ভিডিও)

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেন। যাকে নিয়ে বলিপাড়ায় সবসময় চলে নানান গুঞ্জন। সুস্মিতা ও রোহমান শলকের প্রেমের গল্প সবারই জানা। রোহমানের থেকে বয়সে ১৪ বছরের বড় সুস্মিতা। কিন্তু এই বয়স তাদের মধ্যকার ভালোবাসাকে দমাতে পারেনি। আসলে ভালোবাসা যে বয়স, জাত, ধর্ম কোনও কিছুকেই মানে না, এইটা তারই প্রমাণ।

বহুদিন ধরে তারা লিভিং করছেন। একই বাড়িতে থাকেন সুস্মিতা ও রোহমান। সুস্মিতার দুই দত্তক কন্যাও খুব ভালোবাসে রোহমানকে। তবে বিয়ের ব্যাপারে কখনই কিছু জানাননি সুস্মিতা।

আসলে সুস্মিতা মানুষটাই একদম অন্যরকম। সেই কবে ছোট্ট রেনেকে তিনি দত্তক নিয়েছিলেন। সিঙ্গল মাদারের কনসেপ্টটাই প্রতিষ্ঠা পেয়েছে সুস্মিতার হাত ধরে। তিনি ভালোবাসায় বিশ্বাস করেন। সম্পর্কের নামে নয়। তাই তো খুব সহজেই আপন করে নিতে পারেন সবাইকে। প্রায় পাঁচ বছর পর সুস্মিতা ওয়েব সিরিজের হাত ধরে আবার পর্দায় ফিরেছেন। এবং আবারো নিজের অভিনয়ে তিনি মাতাল করেছেন দর্শককে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। নিজের ফ্ল্যাট থেকে রোহমানের সঙ্গে বেরোচ্ছেন তিনি। তাকে দেখতেই ফোটোগ্রাফাররা ঘিরে ধরেন। ছবি তোলার জন্য অনুরোধ করতেই সুস্মিতা রাজি হয়ে যান। প্রথমে রোহমানের হাত ধরে ছবি তোলেন। তারপর নিজের সোলো ছবি দিতে দিতে হঠাৎ করেই সবার সামনে জড়িয়ে ধরলেন প্রেমিককে। এই দৃশ্য দেখে সবার মুখ হা। এই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ভিরালভায়ানি। শেয়ার হতেই ভাইরাল হয় ভিডিও। আসলে রোহমানকে জড়িয়ে ধরে ভালোবাসার বার্তাই ছড়িয়ে দিতে চেয়েছেন সুস্মিতা সেন।

>>>দেখুন ভিডিও<<<

Awwww❤👍

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা