বিনোদন

বলিউডে অভিষেক হচ্ছেন সাইফ পুত্র ইব্রাহিম

বিনোদন ডেস্ক : অভিনেতা সাইফ আলী খান। অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। ইতোমধ্যে তার পথ ধরে বলিউডে নাম লেখিয়েছেন মেয়ে সারা আলী খান। এবার রুপালি জগতে নাম লেখাতে প্রস্তুত তার ছেলে ইব্রাহিম আলী খান।

এক সাক্ষাৎকারে সাইফ আলী খান বলেন, ‘মনে হচ্ছে অভিনয় ক্যারিয়ার শুরু করতে ইব্রাহিম প্রস্তুত। কেন হবে না? আমার সব সন্তানকেই এই পেশায় দেখতে চাই। কাজ করার জন্য এটি খুবই ভালো জায়গা। ১৭-১৮ বছর বয়সে আমার খুব খারাপ অবস্থা ছিল। অভিনয় আমাকে ধ্বংসের পথ থেকে বাঁচিয়েছে। নিজের নামে পরিচিত হওয়া, কাজের প্রতি সন্তুষ্টি ছিল। অভিনয়ের মাধ্যমে সবকিছু উপভোগ করেছি। আমি যা চেয়েছি তার থেকে বেশি পেয়েছি।

এর আগে ছেলের সিনেমা জগতে আসার পরিকল্পনা প্রসঙ্গে সাইফ বলেন, অন্য কাজের চেয়ে সিনেমায় ক্যারিয়ার গড়ার আইডিয়া তার বেশি পছন্দ। যদিও সারা ছাড়া পরিবারের অন্য কেউ এ ব্যাপারে আগ্রহী নয়। এটি এখন সম্পূর্ণ ভিন্ন জগত। তাকে ভালোভাবে প্রস্তুত হতে এবং সিনেমা বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেব।

সাইফ অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র’। এই অভিনেতার পরবর্তী সিনেমা ‘বান্টি অউর বাবলি-টু’। এছাড়া ‘আদিপুরুষ’ ও ‘ভূত পুলিশ’ সিনেমায় দেখা যাবে তাকে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা