বিনোদন

৪৮-এ পা দিলেন ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক: সৌন্দর্যে, অভিনয়ে কয়েক দশক ধরে তিনি মুগ্ধ করে রেখেছেন কোটি দর্শক ,বিশ্বের অন্যতম সেরা সুন্দরী নারী বলে খ্যাত ঐশ্বরিয়া রাই। বলিউডের এ সুপারস্টারের ৪৭তম জন্মদিন আজ। ১৯৭৩ সালের আজকের এই দিনে মঙ্গালোরের কর্ণাটকে জন্মগ্রহণ করেন তিনি। তবে মাতৃভাষা তুলু হলেও, হিন্দী, ইংরেজি, মারাঠি এবং তামিল ভাষায় সাবলীলভাবেই কথা বলতে পারেন তিনি। ১৯৯৪ সালে ভারতের প্রতিযোগী হিসেবে ‘মিস ওয়ার্ল্ড’-এ অংশ নিয়ে বিশ্বের সেরা সুন্দরী নির্বাচিত হন ঐশ্বরিয়া রাই বচ্চন।

এরপর ১৯৯৭ সালে ববি দেওলের বিপরীতে ‘অউর পেয়ার হো গায়া’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। তবে ঐশ্বরিয়া সবার নজর কারেন ১৯৯৯ সালে সঞ্জয় লীলা বানসালী পরিচালিত 'হাম দিল দে চুকে সনম' ছবিতে অভিনয়ের মাধ্যমে। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেছিলেন। ২০০২ সালে সঞ্জয় লীলার পরবর্তী ছবি 'দেবদাস'-এ তিনি পার্বতী চরিত্রে অভিনয় করেন। যার জন্য তিনি দ্বিতীয়বার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন।

২০০৩ থেকে ২০০৫ সাল ছিলো তার কর্মজীবনের একটু বাজে সময়। এরপর তিনি অভিনয় করেন ব্লকবাস্টার ছবি 'ধুম ২' (২০০৬)-তে। এই ছবিটা ছিল তার বলিউডের বৃহত্তম অর্থনৈতিক সাফল্য। পরবর্তী সময় তাকে গুরু (২০০৭) এবং যোধা আকবর (২০০৮) এ অভিনয় করতে দেখা যায়। এই ছবিগুলোতে অভিনয়ের জন্য তিনি সমালোচকদের দ্বারা প্রশংসিতও হন। এইভাবে রাই ভারতীয় চলচ্চিত্র জগতে তার সমকালীন অভিনেত্রীদের মধ্যে একজন অন্যতম অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। দীর্ঘ ক্যারিয়ারে ঐশ্বরিয়া কাজ করেছেন সালমান খান, শাহরুখ খানসহ সমসাময়িক প্রায় সব নায়কদের বিপরীতে। তবে তিনি কখনোই কাজ করেননি আমির খানের সঙ্গে।

২০০৭ সালে বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী। তাদের সংসার আলো করে রেখেছেন আরাধ্যা নামে এক কন্যা সন্তান। বিয়ের পর থেকে পর্দায় নিয়মিত না এলেও দর্শকের কাছে একই রকম জনপ্রিয় ঐশ্বরিয়া।শুভ জন্মদিন এ্যাশ।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা