বিনোদন

চলে গেলেন শ্রেষ্ঠ ‘জেমস বন্ড’ শন কনারি

বিনোদন ডেস্ক : চলে গেলেন হলিউডের প্রথম ও শ্রেষ্ঠ ‘জেমস বন্ড’খ্যাত অস্কারজয়ী স্কটিশ অভিনেতা স্যার শন কনারি। তার বয়স হয়েছিল ৯০ বছর।

স্থানীয় সময় শুক্রবার (৩০ অক্টোবর) রাতে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র বাহামার রাজধানী নাসাউতে নিজের আবাসস্থলে মারা যান তিনি। তার ছেলে জ্যাসন কনারির বরাত দিয়ে শনিবার (৩১ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানায়।

‘জেমস বন্ড’ সিরিজের সাতটি সিনেমায় অভিনয় করা শন কনারি কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। গত আগস্টেই নিজের জন্মদিন উদযাপন করেছিলেন তিনি।

‘জেমস বন্ড’ সিরিজের সাতটি সিনেমায় অভিনয় করা শন কনারি কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। গত আগস্টেই নিজের জন্মদিন উদযাপন করেছিলেন তিনি।Bond-2জ্যাসন কনারি জানান, স্যার শন কনারি কিছুদিন ধরে অসুস্থতায় ভোগার পর বাহামায় মারা গেছেন। এসময় তার আশপাশে পরিবারের সদস্যরাও ছিলেন।

ইয়ান ফ্লেমিংয়ের সৃষ্ট ‘জেমস বন্ড’কে বড় পর্দায় প্রথম ফুটিয়ে তোলা শন কনারি ১৯৬২ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত একটানা এ সিরিজের সাতটি সিনেমায় অভিনয় করেন। বোদ্ধাদের মতে, তার মতো ‘জেমস বন্ড’কে রূপালি পর্দায় আর কেউই ফুটিয়ে তুলতে পারেননি।

জেমস বন্ড সিরিজের ‘ড. নো’ (১৯৬২), ‘ফ্রম রাশিয়া উইথ লাভ’ (১৯৬৩), ‘গোল্ডফিঙ্গার’ (১৯৬৪), ‘থান্ডারবল’ (১৯৬৫) এবং ‘ইউ অনলি লাইভ টুয়াইস’ (১৯৬৭) নামে প্রথম পাঁচটি সিনেমায় গুপ্তচর জেমস বন্ড হিসেবে দর্শক পেয়েছিল শন কনারিকে। এরপর ‘ডায়মন্ডস আর ফরএভার’ (১৯৭১) এবং ‘নেভার সে নেভার অ্যাগেইন’ (১৯৮৩) সিনেমায় ফের বন্ডের ভূমিকায় অভিনয় করেন কনারি।Bond-2প্রায় পাঁচ দশকের ক্যারিয়ারে তিনি ‘দ্য আনটাচেবলস’, ‘দ্য হান্ট ফর দ্য রেড অক্টোবর’, ‘হাইল্যান্ডার’, ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেড’ ও ‘দ্য রক’র মতো তুমুল জনপ্রিয় সিনেমায়ও অভিনয় করেন। এর মধ্যে ‘দ্য আনটাচেবলস’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য ১৯৮৮ সালে তিনি চলচ্চিত্রের সর্বোচ্চ স্বীকৃতি ‘অস্কার’ লাভ করেন।

এছাড়া তিনবার গোল্ডেন গ্লোব এবং দু’বার বাফটা পুরস্কারে সম্মানিত হন শন কনারি। ২০০০ সালে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ নাইটহুড সম্মাননা দেন তাকে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা