বিনোদন

শ্লীলতাহানির শিকার অভিনেত্রী ফাতিমা সানা

বিনোদন ডেস্ক: যৌন নির্যাতনকে ঘিরে একটা কলঙ্কের আবহ থাকে। সেই কারণে শোষণের শিকার হয়েও মেয়েরা মুখ খুলে না। কিন্তু এখন সময় বদলেছে। আজ দুনিয়ায় বদল এসেছে। এখন এই বিষয়ে অনেক সচেতনতা রয়েছে। আগে তো বলা হতো, এটা নিয়ে কথা বলতে নেই। তাহলেই তোমাকে লোকে অন্য চোখে দেখতে শুরু করবে।’’‘‘মাত্র তিন বছর বয়সেই আমাকে শ্লীলতাহানি করা হয়েছিলো। সম্প্রতি এক সাক্ষাৎকার শৈশবে নিজের সঙ্গে ঘটে যাওয়া সেই ভয়ংকর অভিজ্ঞতার স্মৃতি এভাবেই জানালেন ফাতিমা সানা শেখ।

শুধু শৈশবে নয়, বলিউড ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ারের শুরুতে অনেকেই তাকে যৌন প্রস্তাব দিয়েছিলেন। এ প্রসঙ্গে ফাতিমা জানান, তার কাছে যৌনতার বিনিময়ে অভিনয়ের প্রস্তাব এসেছে একাধিক বার। প্রস্তাবে অসম্মত হওয়ার কারণে বহুবার কাজ হাতছাড়া হয়েছে। এমনকী, কোনও ফিল্মে সুযোগের ব্যাপারে পাকা কথা হয়ে যাওয়ার পরেও শেষ মুহূর্তে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। কারও রেফারেন্সের জোরে সুযোগ পেয়ে গিয়েছেন অন্য কোনও অভিনেত্রী।

‘চাচী ৪২০’ ছবির মধ্য দিয়ে শিশুশিল্পী হিসেবে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন ফাতিমা সানা শেখ। এরপর মিস্টার পারফেকশনিস্ট আমির খানের সঙ্গে ‘দঙ্গল’-এ দেখা গেছে তাকে।২৮ বছর বয়সী এই অভিনেত্রী এখন ব্যস্ত রয়েছেন নেটফ্লিক্সের ‘লুডু’ নিয়ে। এছাড়াও তার হাতে রয়েছে ‘সুরাজ পে মঙ্গল ভারি’ ছবির কাজ।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা