বিনোদন

তোপের মুখে সিনেমার নাম পরিবর্তন করলেন অক্ষয়

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘লক্ষ্মী বোম্ব’ মুক্তির অপেক্ষায়। ইতোমধ্যে সিনেমাটির ট্রেইলার ও গান দর্শকের মাঝে ভালো সাড়া ফেলেছে। ‘লক্ষ্মী বোম্ব’ সিনেমাটির ট্রেইলার ও পোস্টারে অক্ষয়কে শাড়ি পরা অবস্থায় দেখা গেছে। কিন্তু অক্ষয় কুমারের এই সিনেমার নাম নিয়ে এখন তৈরি হয়েছে বিতর্ক। যার ফলে তোপের মুখে পড়েছেন নির্মাতারা। অবশেষে পরিবর্তন করা হয়েছে সেই ছবির নাম।

সিনেমাটির নাম শুরুতেই দেওয়া হয়েছিল 'লক্ষ্মী বোম্ব'। কিন্তু সিনেমার এই নাম নিয়ে ভারতীয় কট্টরপন্থী সংগঠন রাজপুত করনি সেন প্রতিবাদ জানান। তাদের অভিযোগ, এতে হিন্দু ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করা হয়েছে। নির্মাতারা উদ্দেশ্য প্রণোদিতভাবে সিনেমার নামে ‘লক্ষ্মী’ ব্যবহার করে দেবীকে অসম্মান করেছেন। এ বিষয়ে একটি আইনি নোটিশও পাঠানো হয়।

এমন তোপের মুখে সিনেমাটির নাম থেকে 'বোম্ব' শব্দটি বাদ দিয়ে শুধু 'লক্ষ্মী' দেওয়া হয়েছে। বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ মাইক্রোব্লগিং সাইট টুইটারে এই তথ্য জানিয়েছেন। তিনি লিখেছেন, পরিবর্তন করা হয়েছে ‘লক্ষ্মী বোম্ব' সিনেমাটির নাম। এখন এটির নাম 'লক্ষ্মী'। আগামী ৯ নভেম্বর ডিজনি প্লাস হটস্টারে সিনেমটি মুক্তি পাবে। এতে অভিনয় করছেন অক্ষয় কুমার ও কিয়ারা আদভানি।

২০১১ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ভাষার ‘কাঞ্চানা’ সিনেমার হিন্দি রিমেক ‘লক্ষ্মী’। এটি পরিচালনা করেছেন রাঘব লরেন্স। প্রযোজনায় রয়েছে অ্যা কেপ অব গুড ফিল্মস প্রোডাকশন, সাবিনা এন্টারটেইনমেন্ট, তুষার এন্টারটেইনমেন্ট হাউজ। সিনেমাটির পরিবেশনায় রয়েছে ফক্স স্টার স্টুডিওস।

সিনেমায় রূপান্তকামী চরিত্রে দেখা যাবে অক্ষয়কে। চরিত্রটি সম্পর্কে তিনি বলেন, ‘আমার অভিনয় ক্যারিয়ারে ৩০ বছর পার করেছি। তবে লক্ষ্মী চরিত্রটি আমার মনের গভীরে থাকবে। পরিচালক রাঘব লরেন্সকে ধন্যবাদ। চরিত্রটি যেভাবে কথা বলে, হাঁটে, নাচে সবই তিনি দেখিয়ে দিয়েছেন। আমি শুধু তাকে অনুকরণ করেছি। যদি সিনেমাটি ভালো ব্যবসা করে এর সবই তার কৃতিত্ব।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা