যশ
বিনোদন

‘কেজিএফ’ থেকে সরে যাচ্ছেন যশ

সান নিউজ ডেস্ক: কন্নড় সিনেমার অভিনেতা যশ পরিচিত ‘রকিং স্টার’ হিসেবে। অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘কেজিএফ’ এ অভিনয় করে ব্যপক জনপ্রিয়তা ও প্রশংসা পেয়েছেন তিনি।

আরও পড়ুন: বাংলাদেশ আমার বাবার দেশ

গত বছর এ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় পার্ট ‘কেজিএফ চ্যাপ্টার ২‘মুক্তি পায়। প্রথম পার্টের মতো এটিও জনপ্রিয়তা পায় এবং বক্স অফিসে দারুণ সাড়া ফেলে।

এবার সিনেমাটির তৃতীয় কিস্তির জন্য অপেক্ষা করছেন যশ ভক্তরা। কিন্তু ‘কেজিএফ’ ভক্তদের জন্য দুঃসংবাদ হলো- এ ফ্র্যাঞ্চাইজি থেকে বিরতি নিচ্ছেন যশ। এক প্রতিবেদনে এমন খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

অভিনেতা যশের ঘনিষ্ঠ একজন বলেন, ‘জেমস বন্ড’ হিসেবে ড্যানিয়েল ক্রেগ যেমন ব্র্যান্ড, ঠিক একইভাবে ‘কেজিএফ’ ব্র্যান্ড হিসেবে নিজেকে পরিচিত করতে চান না যশ। কেজিএফ ফ্র্যাঞ্চাইজিতে কাজ করতে গিয়ে দীর্ঘ পাঁচ বছর দারুণ সময় কাটিয়েছেন তিনি। যশ এখন কেজিএফ থেকে বিরতি নিতে চান।’

আরও পড়ুন: সেদিন একটি টেবিল আমাদের নামে বুকিং ছিল

বর্তমানে নতুন একটি সিনেমায় কাজ করছেন যশ। তা জানিয়ে সূত্রটি বলেন, ‘যশ বর্তমানে একটি সিনেমায় কাজ করছেন। এতে তার যে চরিত্র সেটি ‘কেজিএফ’-এর মতো গতিশীল, দর্শকপ্রিয় নয়। এই চরিত্রের ব্যক্তিত্ব, লুক সবকিছু ‘কেজিএফ’-এর চরিত্রের থেকে একদম আলাদা।’

তবে কেজিএফ ফ্র্যাঞ্চাইজি থেকে আপাতত সরে যাওয়ার বিষয়ে এখনো কোনো ঘোষণা দেননি যশ। এছাড়া এ বিষয়ে কোনো মন্তব্য করেননি সিনেমাটির পরিচালক প্রশান্ত নীল কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান হোমবল ফিল্মস।

আরও পড়ুন: বেশরম’ বিতর্ক, বক্স অফিসে ঝড় তুলবে?

প্রসঙ্গত, প্রশান্ত নীল কর্তৃক লিখিত ও পরিচালিত ‘কেজিএফ চ্যাপ্টার ওয়ান’ ২০১৮ সালে মুক্তি পায়। ৮০ কোটি রুপি বাজেটের এ সিনেমাটি আয় করে ২৫০ কোটি রুপি। চার বছরের বিরতির পর ২০২২ সালে মুক্তি পায় এ সিনেমার দ্বিতীয় কিস্তি। ১০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা আয় করে ১২০০ কোটি রুপি।

সান নিউজ/এনকে/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা