বিনোদন

অফুরন্ত প্রেমে সংসার ভাঙল তমার

বিনোদন ডেস্ক : কিছুদিন আগের ফেসবুক স্ট্যাটাস বলছে স্বামীর সঙ্গে অফুরন্ত প্রেম আর ভালোবাসায় দিন পার করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নায়িকা তমা মির্জা। মাত্র কিছুদিন আগেই হানিমুন করে দুবাই থেকে ফিরে এসেছেন তিনি। সেই আইডি থেকেই যখন হুট করে এলো ডিভোর্সের ঘোষণা তা বিশ্বাস করতে পারেননি অনেকেই।

হ্যাঁ, অবশেষে সেই তাই হলো। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়নি তমার। কে বা কারা তমা ও তার স্বামী হিশাম চিশতীর ফেসবুক আইডি হ্যাক করে দিয়ে দিয়েছেন ভুয়া স্ট্যাটাস। আর তাতেই মিডিয়াপাড়ায় ছড়িয়ে পরে এ দম্পতির বিচ্ছেদের গুঞ্জন।

শনিবার (৩১ অক্টোবর) তমা মির্জা জানিয়েছেন, তাদের ফেইসবুক আইডি হ্যাক হয়েছে। অ্যাকাউন্ট রিকভার করার পর নায়িকা একটি ঘোষণা দেন এ বিষয়ে।

জানা গেছে, কেউ বা কারা তমা ও তার স্বামী হিশাম চিশতীর ফেসবুক আইডি হ্যাক করে দুজনের নামে ভুয়া স্ট্যাটাসে বিচ্ছেদের গুঞ্জনটা ছড়িয়েছে। তমা মির্জার আইডি থেকে ছোট স্ট্যাটাসে লেখা হয়, ‘ডিভোর্সড … আলহামদুলিল্লাহ।’ এর কয়েক ঘণ্টা পর আজ শনিবার তমা জানান, তাদের ফেসবুক হ্যাক হয়েছে।

পরে এক স্ট্যাটাসে এই নায়িকা লেখেন, ‘একটি বিশেষ ঘোষণা। সবাই নিশ্চয় খুব অবাক হয়েছেন কাছাকাছি সময়ে আমার আর আমার হাজব্যান্ডের ফেসবুক স্ট্যাটাস দেখে! হওয়ারই কথা! আমরাও দু’জন খুব অবাক হয়েছি! পরে বুঝতে পারলাম, আদতে কোনো দুষ্কৃতকারী আমার অ্যাকাউন্টটি হ্যাক করেছেন!’

তমা দাবি করেন, আমার আর হিশামের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড এক হওয়াতে ঝামেলার মাত্রা আরও বেশি বেড়ে গিয়ে এই অনাকাঙ্ক্ষিত পর্যায়ে এসে পৌঁছেছে! যদিও হিশামের ফেসবুক আইডি এখনো ফুললি রিকভার না। তাই দয়া করে দুয়ে দুয়ে চার মিলাবেন না! যেই কাজটা করেছে সে খুবই ঠাণ্ডা মাথায় করেছে এবং অবশ্যই আমাদের ভালো চায় না।

প্রসঙ্গত, গত বছর মে মাসে বিয়ে করেন তমা মির্জা ও বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় ব্যবসায়ী হিশাম চিশতি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা