বিনোদন

মা হতে চলেছেন অভিনেত্রী অনিতা 

বিনোদন ডেস্ক : ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অনিতা হাসানন্দানি প্রথমবার স্বামী রোহিত রেড্ডির সঙ্গে সন্তানের জন্ম দিতে চলেছেন। তবে ইনস্টাগ্রামে সম্প্রতি ছবি শেয়ার করে অভিনেত্রী জানালেন কীভাবে তিনি দর্শককে বোকা বানিয়েছেন। ঢোলা পোশাক পরে তার আড়ালে লুকিয়ে রেখেছিলেন বেবি বাম্প। মঙ্গলবার বেশ কয়েকটি ছবির কোলাজ তৈরি করে শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে অবশ্য তার বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছে।

তবে ছবি শেয়ার করে অনিতা ক্যাপশনে দাবি করেছেন, 'চার বার আমি বেবি বাম্প লুকিয়ে রাখতে সমর্থ হয়েছি। দর্শককে উদ্দেশ্য করে বলেন, তোমাদের খানিকটা বোকাই বানিয়েছি।

যদিও অনিতার এই পোস্টে ভালোবাসা ও শুভেচ্ছা ছড়িয়ে দিয়েছেন ফ্যান ও সহকর্মীরা। টেলিভিশনের বন্ধু স্মৃতি খান্না ও ঋদ্ধিমা পণ্ডিতরা অনিতাকে লিখেছেন, এমন খবরে বার বার বোকা হতে রাজি আছি।

৩৯ বছর বয়সে মা হতে চলেছেন অভিনেত্রী। সে কারণে স্বাভাবিক ভাবেই খুব খুশি অনিতা। এরই সঙ্গে স্বাভাবিক পদ্ধতিতে অন্তঃসত্ত্বা হতে পেরে খুশি অনিতা, ‘বয়সটা শুধুই একটা সংখ্যা মাত্র’।

সম্প্রতি তিনি একটি ভিডিও শেয়ার করেছেন সেখানে প্রেম থেকে বিয়ে এবং গর্ভবতী অবস্থা পুরোটাই রয়েছে। মজার ছলে খুশির খবর সকলকে জানিয়েছেন অভিনেত্রী। ২০১৩ সালে প্রেম করে বিয়ে করেছিলেন অনিতা। তারপর থেকে তার ও রোহিতের সুখের সংসার।

করোনার লকডাউনে বাড়িতেই ছিলেন তারা। আর সে সময় তাদের জীবনে এই খুশির খবর আসে। বহুদিন ধরেই পরিকল্পনা থাকলেও হচ্ছিল না। তবে একটু দেরিতেই সন্তান নিচ্ছেন তিনি। ভক্তরাও চিন্তা প্রকাশ করে অনিতাকে সাবধানে থাকতে বলেছেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা