বিনোদন

রোহিত শেঠির পরিচালনায়  দ্বৈত চরিত্রে রণবীর সিং

বিনোদন ডেস্ক : আমরা সবাই একটু বিনোদনের জন্য কত কিছুই করি আর সেই বিনোদন যদি হয় সিনেমায় তবেতো কথাই নেই। কমেডি ছবি আগেও করেছেন রণবীর। তবে দ্বৈত চরিত্রে প্রথমবার। অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল, ‘সিম্বা’র পরে আবার একসঙ্গে কাজ করবেন রোহিত শেঠি এবং রণবীর সিং। তবে অ্যাকশন নয়, বরং রোহিতের পরিচালনায় কমেডি ছবিতে দেখা যাবে রণবীরকে।

শোনা যাচ্ছে, ১৯৮২ তে মুক্তিপ্রাপ্ত ছবি ‘অঙ্গুর’-এর রিমেক হবে এটি। ‘অঙ্গুর’ ছবিটি শেক্সপিয়রের ‘দ্য কমেডি অফ এররস’ অবলম্বনে তৈরি হয়েছিল। পরিচালনা করেছিলেন গুলজার। এবার অবশ্য চিত্রনাট্যে সময়োপযোগী কিছু পরিবর্তন করা হবে।

লকডাউনে চিত্রনাট্যের কাজ কিছুটা এগিয়ে ফেলেছেন পরিচালক। সঞ্জীব কুমারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রণবীরকে। ছবির গল্প অনুযায়ী জন্মের পরে যমজ ভাই একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

বহু বছর পরে আবার তারা একই জায়গায় আসে এবং নানা ভুল বোঝাবুঝি শুরু হয়। ছবিটির শুট শুরু হবে দীপাবলির পরে। অন্যদিকে, এ বছর ক্রিসমাসে মুক্তি পেতে চলেছে রণবীরের ‘এইটিথ্রি’।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা