বিনোদন

‘আদিপুরুষ’ এর মহাদেব শিব অজয় দেবগন

বিনোদন ডেস্ক : বর্তমানে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির আসন্ন সিনেমাগুলোর মধ্যে অন্যতম আলোচিত নাম ‘আদিপুরুষ’। পরিচালক ওম রাউতের বিশাল বাজেটের এই সিনেমা নিয়ে দর্শকের মাঝে রয়েছে নানা জল্পনা-কল্পনা। এর আগে ‘তানাজি’র মত দুর্দান্ত একটি সিনেমা উপহার দেওয়ার কারণে সবার মাঝে ওম রাউতকে নিয়ে প্রত্যাশাও একটু বেশি।

এ সিনেমার কেন্দ্রীয় চরিত্র রামের ভূমিকায় কাজ করবেন ‘বাহুবলী’খ্যাত প্রভাস। ভিলেন হিসেবে নাম ঘোষণা করা হয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খানের।

এবার দর্শকের জন্য এলো আরও একটি চমক। টাইমস অফ ইন্ডিয়া তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, সিনেমাটিতে যুক্ত হচ্ছেন বলিউডের আরেক গুণী অভিনেতা অজয় দেবগন। তিনি এখানে মহাদেব শিবের চরিত্রে অভিনয় করবেন।

তবে তার এই অন্তর্ভূক্তির ব্যাপারে এখনো অফিশিয়ালি কোনো ঘোষণা আসেনি।

প্রসঙ্গত, ‘আদিপুরুষ’ সিনেমাটি হিন্দুধর্মের রামায়ণকে কেন্দ্র করে নির্মিত হবে। এখানে রাম প্রভাস, রাবণ সাইফ আলী খান নিশ্চিত হলেও এখনো জানা যায়নি কে হবেন সীতা। বলিউড ও তামিল-তেলেগু ইন্ডাস্ট্রির অনেক নায়িকার নামই উঠে আসছে সীতা হিসেবে। তবে শেষ পর্যন্ত প্রভাসের বিপরীতে কাকে দেখা যাবে সেটাই দেখার অপেক্ষায় সবাই।

এ ছবিটির জন্য প্রায় ৫০০ কোটি টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে। এখানে প্রচুর গ্রাফিক্স ও ভিএফএক্সের কাজ দেখা যাবে বলে জানা গেছে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা