সংগৃহীত ছবি
বিনোদন

প্রেমিকের টি-শার্টে দিতিপ্রিয়া

বিনোদন ডেস্ক: ভারতীয় টেলি অভিনেত্রী দিতিপ্রিয়াকে নিয়ে টেলি মিডিয়ায় গুঞ্জন ছিল, চুটিয়ে প্রেম করছেন। এর আগে ইন্ডাস্ট্রিতে বহুজনের সঙ্গে নাম জড়ানোর জল্পনাও ছিল অভিনেত্রীকে নিয়ে।

আরও পড়ুন: জয়ার বারান্দায় মিষ্টি আলু

উল্লেখ্য, এর আগে ভারতীয় গণমাধ্যমকে দিতিপ্রিয়া জানিয়েছিলেন, বিয়ে করলে বর্তমান প্রেমিককেই করবেন তিনি। কারণ, অভিনেত্রীর আগের সম্পর্কগুলো টেকেনি। তাই তো এখন হবু স্বামীকে নিয়ে একটু বেশি সাবধানে থাকেন অভিনেত্রী।

ইতোমধ্যে দিতিপ্রিয়া তার প্রেমিকের এক ঝলক সামাজিক মাধ্যমে এনেছিলেন। সেখানে দেখা গিয়েছিল, দিতিপ্রয়া ও তার প্রেমিক রং খেলায় মেতে উঠেছেন। এবার প্রেমিকের টিশার্ট পরে শ্যুটিং স্পটে নিজেকে ধরা দেন অভিনেত্রী। তা সামাজিক মাধ্যমে শেয়ার করে অভিনেত্রী লেখেন, ওর টি-শার্ট পরলে আমি সবচেয়ে খুশি থাকি।

আরও পড়ুন: বিব্রত সিয়াম

এর আগে দিতিপ্রিয়ার সঙ্গে তার প্রেমিকের জায়গায় অনেকের নাম জড়িয়ে যাওয়ায় আপাতত বর্তমান প্রেমিকের পরিচয় গোপন রেখেছেন অভিনেত্রী। তবে অভিনেত্রীর মা জানিয়েছিলেন তিনি হবু জামাইকে ঋভু বাবু বলে ডাকেন। কিন্তু কে এই ঋভু বাবু, তার বিস্তারিত পরিচয় এখনও আড়াল রেখেছেন অভিনেত্রী।

উল্লেখ্য, টেলিভিশন সিরিয়াল করুণাময়ী রানী রাসমণিতে রানী চরিত্রে অভিনয় করে পরিচিত মুখ হয়ে ওঠেন দিতিপ্রিয়া রায়। পরবর্তীতে ওটিটির দৌলতে জনপ্রিয়তা বাড়তে থাকে অভিনেত্রীর। পাশাপাশি কাজ করছেন বড় পর্দাতেও। দিনকে দিন বাড়ছে তার ভক্ত-অনুরাগীর সংখ্যা। সঙ্গে এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও দর্শকদের আগ্রহ বাড়ছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা