সংগৃহীত ছবি
বিনোদন

ওজন কমালেন নেহা

বিনোদন ডেস্ক: দুই সন্তানের জন্মের পর অনেকটাই ওজন বেড়ে গিয়েছিল অভিনেত্রী নেহা ধুপিয়ার। আ গত এক বছরে প্রায় ২৩ কেজি ওজন কমিয়ে ফিট হয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন: ট্রলের জবাব দিলেন মিমি

অভিনেত্রী বলেন, আমি আমার দুই সন্তানকেই দুধপান করাতাম। সেই কারণে আমার শরীর সব সময় দুর্বল লাগত আর সারাক্ষণ ক্ষুধা পেত। গত এক বছর ধরে আমি ঠিক করে ডায়েট মেনে চলা শুরু করি ও শরীরচর্চা করি। মোট ২৩ কেজি ওজন কমেছে আমার। তবে এখনো যতটা ওজন ঝরাতে চাই, তা পারিনি। তবে আশা করছি ভবিষ্যতে পারব।’

আরও পড়ুন: বিশেষ সম্মানে ভূষিত হচ্ছেন কিং খান

ওজন ঝরানোর জন্য কড়া ডায়েট কিংবা প্রচণ্ড শরীরচর্চা করেননি নেহা। তিনি অল্প সময়ে অনেকটা ওজন ঝরিয়ে ফেলার পক্ষপাতী ছিলেন না। তার বদলে ডায়েটে ভারসাম্য রেখে নির্দিষ্ট দিনে কাঙ্ক্ষিত ফল পাওয়াই ছিল তার উদ্দেশ্য। রোজ জিমে গিয়ে শরীরচর্চা না করলেও, তিনি নিয়ম করে রোজ দৌড়তেন। তার ডায়েটও ছিল খুব সাধারণ। তিনি ডায়েট থেকে চিনি, গ্লুটেন আর ভাজা পোড়া খাওয়া একেবারেই বন্ধ করে দিয়েছিলেন। পুষ্টিবিদের পরামর্শ মেনে স্বাস্থ্যকর খাবার খেতেন। নেহা বলেন, ‘আমি সন্ধ্যা ৭টার সময় রাতের খাবার সেরে ফেলতাম আর প্রাতরাশ করতাম বরের সঙ্গে বেলা ১১টার সময়। এই দীর্ঘ সময় উপোস করে থাকার অভ্যাস আমার ওজন কমাতে অনেকটাই সাহায্য করেছে।’

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা