বিনোদন

অন্তঃসত্ত্বা অনুষ্কার দেখা মিলল! 

বিনোদন ডেস্ক: প্রায় মাস খানেকের বেশি সময় ধরে এই জল্পনা চলছে দ্বিতীয়বার মা হতে চলেছেন অনুষ্কা শর্মা। তবে খবরটি এখনও নিজের মুখে স্বীকার করেননি অনুষ্কা। যদিও প্রথম সন্তানের ক্ষেত্রে এতটা গোপনীয়তা রাখেননি তাঁরা। নিজেরাই সন্তান আগমনের খবর জানিয়েছিলেন সামাজিকমাধ্যমে।

আরও পড়ুন: জয়ার প্রথম বলিউড ছবির মুক্তি

কিন্তু দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে অন্য পন্থা অবলম্বন করেছেন বিরাট-অনুষ্কা। কখনও ড্রাইভে কখনও আবার খেলার মাঠে আবার কখনও তাঁদের দেখা গিয়েছে হোটেলের বারান্দায়। এই মুহূর্তে বিশেষ কোনও কাজ নেই অনুষ্কার। বিশ্বকাপ নিয়ে ব্যস্ত বিরাট কোহলি। স্বামীর সঙ্গে রয়েছেন তিনি। সম্প্রতি বেঙ্গালুরুতে যায় টিম ইন্ডিয়া। সেখানেই বিরাটের সঙ্গে হোটেলে ঢোকেন অভিনেত্রী। স্পষ্ট হয় অভিনেত্রীর স্ফীতোদর। এ বার দীপাবলির পার্টিতে জুটিতে দেখা গেল দু’জনকে। সেই পার্টির একাধিক ছবি-ভিডিও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে বিশেষ করে নজর কেড়েছেন বিরাট পত্নী অনুষ্কা শর্মা।

অভিনেত্রীর পরনে বেগুনি রঙের চুড়িদার, সাবেকি পোশাকে দেখা গেল বিরাটকেও। শনিবার (১১ নভেম্বর) বেঙ্গালুরুর বিলাসবহুল ওই হোটেলে আয়োজন করা হয়েছিল দীপাবলি পার্টির। খেলোয়াড়দের সঙ্গে হাজির ছিলেন তাঁদের স্ত্রীরাও।

আরও পড়ুন: অভিযুক্তকে ধরতে এফআইআর

সেই পার্টির একাধিক ছবি-ভিডিও ছড়িয়েছে সামাজিকমাধ্যমে। তবে বিশেষ করে নজর কেড়েছেন বিরাট পত্নী অনুষ্কা শর্মা। ওই পার্টিতে বারবার নিজের ওড়না দিয়ে স্ফীতোদর আড়ালের চেষ্টা করছিলেন অভিনেত্রী। এই ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই মন্তব্য করেছেন নেটাগরিকরা। একজন লেখেন, ‘‘অনুষ্কা গ্লো করছেন। প্রেগন্যান্সি গ্লো’’। আরেক জন লেখেন, ‘‘শ্রেষ্ঠ জুটি।’’

এমনিতে খুব বেশি আড়ালের চেষ্টা না করলেও এখনও পর্যন্ত কেন আনুষ্ঠানিক ঘোষণা করছেন না বিরাট-অনুষ্কা? দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে পরিস্থিতি আলাদা। এই মুহূর্তে বিরাট ব্যস্ত বিশ্বকাপ নিয়ে। মোটামুটি প্রায় সব ম্যাচেই মাঠে থাকছেন অনুষ্কা। এ ছাড়াও সামনে রয়েছে অনুষ্কার ‘চাকদেহ এক্সপ্রেস’-এর মুক্তি। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের খবর, চারপাশে এই মুহূর্তে এত কিছু চলছে যার কারণে এখনই কোনও আনুষ্ঠানিক ঘোষণা করছেন না কোহলি দম্পতি। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই নাকি একেবারে খবর শোনাবেন বলেই ঘনিষ্ঠ সূত্রের খবর।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা