ছবি: সংগৃহীত
শিক্ষা

৪১তম বিসিএসে নন-ক্যাডারের ফল প্রকাশ 

নিজস্ব প্রতিবেদক: ৪১তম বিসিএসের নন-ক্যাডারের ফল প্রকাশ করা হয়েছে। এতে ৩১৬৪ জন নিয়োগের সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

আরও পড়ুন: ৫ নারী পাচ্ছেন রোকেয়া পদক

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরিচালক (নন-ক্যাডার) উম্মে আছমা আয়শা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ৪১তম বিসিএসে নন-ক্যাডার পদে নিয়োগ বিধিমালা অনুযায়ী এ সুপারিশ করা হয়েছে। সুপারিশের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, মেধাক্রম ও সংশ্লিষ্ট পদের নিয়োগ বিধির শর্ত অনুসরণ করা হয়েছে।

আরও পড়ুন: উন্নয়ন অনেক দেশেরই সহ্য হয় না

নিয়োগের পূর্বে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতার সনদ, অন্যান্য ডকুমেন্টসের সত্যতা যাচাই, প্রযোজ্য ক্ষেত্রে প্রার্থীর উচ্চতা, বুকের মাপ ও ওজন সম্পর্কিত তথ্য এবং সুপারিশের পূর্ববর্তী জীবনবৃত্তান্ত যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক যাচাইয়ের পর নিশ্চিত হয়ে সুপারিশপ্রাপ্তদের নিয়োগ প্রদান করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তীতে যে কোনো সময় সাময়িকভাবে সুপারিশকৃত কোনো প্রার্থীর যোগ্যতার শর্তের অপূর্ণতা থাকলে, দুর্নীতি, জালিয়াতি, অসত্য তথ্য প্রদান বা অন্য কোনো ক্ষেত্রে যেমন- যাচিত সনদ/প্রত্যয়ন/কাগজ পত্রাদি যথাযথ না থাকলে বা কোনো গুরুতর (সাবস্টেন্টিভ) ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর সাময়িক সুপারিশ বাতিল করা হবে।

আরও পড়ুন: টুঙ্গিপাড়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিয়োগের পরও বর্ণিত ক্ষেত্ৰসমূহে কোনো অনিয়ম প্ৰকাশ বা প্রমাণ হলে প্রার্থীকে চাকরি হতে বরখাস্ত করা ছাড়াও প্রার্থীর বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।

উল্লেখ্য, ফলাফলে কোনো ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সংরক্ষণ করে। এ সুপারিশ প্রার্থীর নন-ক্যাডার পদে চাকরি প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করবে না বা অধিকার জন্মাবে না।

কমিশনের কাছ থেকে সুপারিশ প্রাপ্তির পর নিয়োগ সংক্রান্ত সকল বিধি-বিধান ও আনুষ্ঠানিকতা প্রতিপালনসহ নিয়োগকারী কর্তৃপক্ষ ঐ সুপারিশের ভিত্তিতে নিয়োগ প্রদান করতে পারবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা