ছবি : সংগৃহিত
শিক্ষা

শনিবার নতুন শিক্ষাক্রম প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক: উপজেলা পর্যায়ে এখনো নতুন শিক্ষাক্রমে প্রশিক্ষণই শুরু হয়নি। মাস্টার ও ট্রেইনারদের কিছু প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামী ৯ ডিসেম্বর থেকে বাকিদের উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ শুরু হবে।

আরও পড়ুন: ইবির শাপলা ফোরামের নতুন কমিটি গঠন

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানিয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওগুলো নিয়ে শিক্ষকদের ম্যাসেজ দেওয়া হবে। গত ২৮ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের পরিচালক অধ্যাপক সৈয়দ মাহফুজ আলীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই বিষয়ে জানতে চাইলে অধ্যাপক সৈয়দ মাহফুজ আলী জানান, উপজেলা পর্যায়ে প্রশিক্ষণে বেশি শিক্ষকের অংশগ্রহণ থাকে। এর আগে, কিছু মাস্টার ট্রেইনার নিয়ে কাজ করেছি আমরা। তবে ৯ ডিসেম্বর থেকে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ হবে।

আরও পড়ুন: ফল চ্যালেঞ্জের আবেদন শুরু কাল

তিনি আরও বলেন ফেসবুকে ছড়ানো ভিডিও এ বছরের প্রশিক্ষণের অংশ নয়।

এনসিটিবি শিক্ষাক্রম ইউনিটের সদস্য অধ্যাপক মশিউজ্জামান জানান, এখনো কি প্রশিক্ষণ শুরু হয়েছে? শুরু হলেও প্রশিক্ষণের আংশিক ভিডিও বাইরে আসছে কেন? কারা শেয়ার করছেন- এগুলো নিয়ে একটু চিন্তা-ভাবনা করলেই বোঝা যায়, তাদের উদ্দেশ্য কী। বিশেষ একটি দল শিক্ষাক্রম না পড়ে, কী আছে তা না জেনে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কথা লিখছেন। এতে আমরা উদ্বিগ্ন নই।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে আইনগত পদক্ষেপ নেওয়ার কথা বলেছে। কঠোর পদক্ষেপ প্রসঙ্গে তিনি জানান, আমরা সব সমালোচনা সহ্য করছি। যদি পরিমার্জন করার দরকার পড়ে, সেটাও করছি। কিন্তু মহানবী ছবি আঁকতে বলা হয়েছে- এমন ভয়ানক মিথ্যাচার চালানোয় বাধ্য হয়ে আমরা একটা মামলা করেছি।

আরও পড়ুন: ঢাকায় ২ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

এই বিষয়ে বোর্ড কর্মকর্তা আরও জানান, এসব সমালোচনা নিয়ে কোনো মাথাব্যথা নেই। আমরা সঠিকভাবে কাজটি করে যাচ্ছি। আশা করি অভিভাবকসহ সব মহল দ্রুত এই নতুন শিক্ষাক্রম যে ভালো একটি শিখন প্রক্রিয়া, তা বুঝতে পারবেন।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা