ছবি: সংগৃহীত
শিক্ষা

৪৬তম বিসিএসের আবেদন শুরু ১০ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক: ৪৬তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। স্বাস্থ্য ক্যাডারে সর্বোচ্চ পদ রেখে এ বিসিএসের মাধ্যমে মোট ৩১৪০ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। আগামী ১০ ডিসেম্বর থেকে এ নিয়োগ পরীক্ষার আবেদন শুরু হবে।

আরও পড়ুন: মনোনয়ন জমার শেষ দিন আজ

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) যুগ্মসচিব আনন্দ কুমার বিশ্বাসের সই করা এ বিজ্ঞপ্তি পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এ বিজ্ঞপ্তিতে ৪৬তম বিসিএস পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

আগামী ১০ ডিসেম্বর সকাল ১০ টা থেকে এ আবেদন শুরু হবে। চলবে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬ টা পর্যন্ত। বিজ্ঞপ্তির পদ পরবর্তীতে বাড়তে পারে বলেও এতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নতুন পদ সৃষ্টি, পদ বিলুপ্তি, পদোন্নতি, অবসর গ্রহণ, মৃত্যু, পদত্যাগবা অপসারণজনিত কারণে বিজ্ঞাপিত ০ পদের সংখ্যা পরিবর্তন হতে পারে।

আরও পড়ুন: উত্তরাঞ্চলে হালকা কুয়াশা পড়তে পারে

উল্লেখ্য, ৪৬তম বিসিএসে ক্যাডার পদ রাখা হয়েছে ৩১৪০ টি। এর মধ্যে জেনারেল ক্যাডারে পদ ৪৮৯ ও টেকনিক্যাল (প্রফেশনাল) ক্যাডারে পদ রয়েছে ২০৭৪।

এতে সবচেয়ে বেশি স্বাস্থ্য ক্যাডারে ১৬৯৮ জন নেওয়া হবে। এছাড়া বিসিএস সহকারী সার্জন ১৬৮২ জন ও সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে।

আজ ৩০ নভেম্বর এ বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও বয়স গণনা হবে ১ নভেম্বর থেকে। পিএসসির নিয়োগ বিধিমালা অনুসারে, যে মাসে বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, সে মাসের ১ তারিখ থেকে বয়স গণনা করা হবে।

আরও পড়ুন: জবির উপাচার্য হলেন ড. সাদেকা হালিম

সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের জন্য বয়স সীমা হবে ২১-৩০ বছর। অর্থাৎ সর্বনিম্ন বয়স ২১ বছর ও সর্বোচ্চ ৩০ বছর। সেক্ষেত্রে প্রার্থীর জন্ম তারিখ হতে হবে ২০০২ সালের ২ নভেম্বর থেকে ১৯৯৩ সালের ২ নভেম্বর।

এছাড়া বীর মুক্তিযোদ্ধার সন্তান, প্রতিবন্ধী প্রার্থী ও স্বাস্থ্য ক্যাডারের ক্ষেত্রে বয়স সীমা ২১-৩১ বছর। সেক্ষেত্রে প্রার্থীর জন্ম তারিখ ২০০২ সালের ২ নভেম্বর থেকে ১৯৯১ সালের ২ নভেম্বরের মধ্যে হতে হবে।

আরও পড়ুন: ষষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন শেষ আজ

বিসিএস সাধারণ শিক্ষা ও কারিগরি শিক্ষা ক্যাডারের জন্য শুধুমাত্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা হবে ২১-৩২ বছর। জন্ম তারিখ হবে ২০০২ সালের ২ নভেম্বর থেকে ১৯৯১ সালের ২ নভেম্বরের মধ্যে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লেখিত বয়স সীমার কম বা বেশি হলে প্রার্থীর আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। এছাড়া চাকরিরত প্রার্থীকে অবশ্যই নিয়োগকৃত কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বিসিএসের প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা অংশ নিতে হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা