ছবি: সংগৃহীত
শিক্ষা

কলেজছাত্রকে কোপালো স্কুল শাখার ৩ ছাত্র

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: টাঙ্গাইলের সৃষ্টি কলেজের এক ছাত্রকে কোপানোর অভিযোগে এর স্কুল শাখার ৩ এসএসসি পরিক্ষার্থীকে আটক করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

আরও পড়ুন: জাপার সঙ্গে আসন নিয়ে আলোচনা হয়নি

বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় প্রতিষ্ঠান সংলগ্ন টাঙ্গাইল পৌর শহরের সুপারি বাগান এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত ঐ ছাত্র বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় আটক ছাত্ররা হলেন- সৃষ্টি একাডেমিক স্কুলের এসএসসি পরিক্ষার্থী জিদান, ইসমাম ও আসলাম।

আহত সৃষ্টি কলেজ ছাত্র সূর্য (১৭) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামসুর গ্রামের কৃষক জুলহাস মিয়ার ছেলে। সে সৃষ্টি কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্র ও প্রতিষ্ঠানের এনএক্স আবাসিক ভবনে বসবাসরত।

আরও পড়ুন: টুঙ্গিপাড়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ঘটনাটি ধামাচাপা দিতে সৃষ্টি শিক্ষা পরিবারের চেয়ারম্যান সংবাদ মাধ্যমে আনুষ্ঠানিক বক্তব্য দেননি। এমনকি ঘটনাটি পুলিশকেও অবগত করা হয়নি।

হামলার শিকার সূর্য জানায়, নামাজ পড়ে আবাসিক ভবনে ফেরার পথে হামলাকারী ওই ৩ ছাত্র আমাকে বলে তাদের এক বড় ভাই আমাকে ডেকেছেন। আমি ওই বড় ভাইয়ের কাছে যাওয়া মাত্রই পেছন থেকে তারা আমার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

কারা কী কারণে আমার উপর হামলা করলো এবং যে বড় ভাই আমাকে ডেকেছেন, আমি তাদের কাউকেই চিনি না। আমি ৩ মাস হলো মাত্র এই কলেজে ভর্তি হয়েছি।

আরও পড়ুন: ৫ নারী পাচ্ছেন রোকেয়া পদক

হামলাকারী জিদান জানায়, ভুলবশত ওই ছাত্রের উপর হামলা করেছে তারা।

সৃষ্টি কলেজের এনএক্স আবাসিক ভবনের ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, হামলার শিকার ও হামলাকারীরা আমাদের প্রতিষ্ঠানের ছাত্র। কেন তারা হামলার ঘটনাটি ঘটেছে, সেটি এখনো জানা যায়নি। এ বিষয়ে প্রতিষ্ঠানের উর্ধ্বতন কি পদক্ষেপ নিচ্ছেন, সে বিষয়েও তিনি অবগত নন বলে জানান।

আবাসিক ভবনের নিরাপত্তা প্রসঙ্গে জানতে চাইলে দায়িত্বরত ইনচার্জ আরও বলেন, ঘটনাটি প্রতিষ্ঠানের বাইরে ঘটেছে।

সৃষ্টি শিক্ষা পরিবারের পরিচালক মোস্তাফিজুর রহমান হ্যাপি বলেন, ঘটনাটি নিয়ে প্রতিষ্ঠানিকভাবে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। পুলিশকেও বিষয়টি অবগত করা হয়নি।

আরও পড়ুন: ফখরুলের জামিন নামঞ্জুর

সৃষ্টি শিক্ষা পরিবারের চেয়ারম্যান লায়ন ড. শরিফুল ইসলাম রিপনের মুঠোফোন একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (সহকারি উপ-পুলিশ পরিদর্শক) আতিকুর রহমান ভূঁইয়া জানান, সৃষ্টি শিক্ষা পরিবারের সূর্য নামের এক ছাত্রকে হাসপাতালের ৬ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

কয়েকজন ছাত্র তাকে মারধর করেছে, এমন তথ্য জানতে পেরেছি। মামলার বিষয়টি থানা কর্তৃপক্ষ অবগত করতে পারবেন।

সান নিউজে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা