ছবি: সংগৃহীত
শিক্ষা

মাদ্রাসার ১৫ শিক্ষার্থী হাসপাতালে

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় এক হাফিজিয়া মাদ্রাসায় রান্না করা খাবার খেয়ে ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বর্তমানে তারা গাইবান্ধা জেনারেল হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন: যাত্রী সেজে বাসে আগুন

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে গাইবান্ধা পৌরসভার ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা এ ঘটনা ঘটে।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এএসএম রুহুল আমিন জানান, ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার ১৫-১৬ জন শিক্ষার্থী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসে।

আরও পড়ুন: খড়বোঝাই ট্রাকে আগুন

তাদের অবস্থা পর্যবেক্ষণ করে ভর্তি করা হয়েছে। তাদের ফুড পয়জনিং হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মানসুর রাহমান বলেন, মাদ্রাসায় প্রায় ২০০ জন শিক্ষার্থী আবাসিকে থাকে। সকলেই ৩ বেলা মাদ্রাসার রান্না করা খাবার খায়। প্রতিদিনের ন্যায় গত রাতে স্বাভাবিক খাবার (সাদা ভাত, ডাল ও শিম ভাজি) খেয়ে শুয়ে পড়ে।

আরও পড়ুন: ৮ বিভাগে বৃষ্টির আভাস

রাত ২ টার দিকে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা