ছবি: সংগৃহীত
শিক্ষা

চীনে গেলেন ঢাবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. হু জিনমিংয়ের আমন্ত্রণে ৫ দিনের সফরে চীন গেছেন।

আরও পড়ুন: ঢাকায় বিএনপির সমাবেশ দুপুরে

রোববার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়টির কনফুসিয়াস ইনস্টিটিউটের বার্ষিক বোর্ড মিটিংয়ে অংশ নিতে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। সফর শেষে ১২ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

এদিকে উপাচার্যের অনুপস্থিতিতে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

আরও পড়ুন: আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

সফরকালে অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ইউনান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও কর্মসূচিতে অংশগ্রহণসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ইউনান বিশ্ববিদ্যালয় বিশেষ করে কনফুসিয়াস ইনস্টিটিউটের সাথে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার ব্যাপারে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করবেন তিনি।

আরও পড়ুন: এসএ পরিবহন কার্যালয়ে আগুন

সেই সাথে সাংহাই ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পরিদর্শন করবেন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এ সময় উপাচার্য সাংহাই ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের প্রেসিডেন্ট অধ্যাপক ড. চেন ডংঝিয়াওয়ের সাথে দ্বিপাক্ষিক বিষয়ে বিশেষ করে শিক্ষা, সংস্কৃতি, গবেষণা ও উদ্ভাবন নিয়ে যৌথ কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে মতবিনিময় করবেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা