ছবি: সংগৃহীত
শিক্ষা

দপ্তরীর বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার সাড়াতলা প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী সাইফুল ইসলাম সুমন কর্তৃক অধ্যয়নরত ৫ম শ্রেণির কোমলমতি ছাত্রীদের জোরপূর্বক যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: সাগরে বৈরী আবহাওয়া, হতাশ মৎস্যজীবিরা

ঘটনা জানাজানি হলেও প্রধান শিক্ষক ও সভাপতি কোন পদক্ষেপ না নেওয়ায় তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবিতে অভিভাবকবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

এ ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে এবং ছাত্রীদের অন্য বিদ্যালয়ে স্থানান্তর করা হবে দাবি করেন অভিভাবকেরা। এ ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে।

আরও পড়ুন: ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ২

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম তার ছোট ভাই সাইফুল ইসলাম সুমনকে আউটসোর্সিং এর মাধ্যমে দপ্তরী কাম প্রহরী পদে নিয়োগ দেন। নিয়োগের পর থেকে সে কাউকে তোয়াক্কা না করে বিভিন্নভাবে হুমকিধামকি দিয়ে ছাত্রীদের স্পর্শকাতর জায়গায় হাত দেওয়া ও অশালীন কথাবার্তা চালিয়ে যাচ্ছিল।

এছাড়া ভয় দেখিয়ে ছাত্রীদের বিভিন্ন ভাবে উত্ত্যক্ত, জোরপূর্বক যৌন হয়রানি ও শ্লীলতাহানি করে। এক পর্যায়ে হুমকি দিয়ে বলে, এ কথা বাড়িতে জানালে বড় ভাইকে বলে ফেল করিয়ে দেবো।

আরও পড়ুন: আজ জাতীয় কন্যা শিশু দিবস

প্রধান শিক্ষক বিভিন্ন সময়ে আপন ভাইয়ের এহেন অপরাধ জানার পরেও তাকে বাঁচিয়ে দেওয়ায় বারবার সে এ ধরণের জঘন্য অপরাধ করে চলেছে।

গত ১৮ সেপ্টেম্বর সুমনের যৌন হয়রানি ও শ্লীলতাহানির বিষয়টি এক ছাত্রী তার বাবাকে জানালে ঘটনাটি এলাকায় প্রকাশ হয়ে পড়ে। পরে অনেকের কাছ থেকে একই অভিযোগ পাওয়া যায়।

এরপর ১২ জন অভিভাবক গত ২০ সেপ্টেম্বর লিখিতভাবে প্রধান শিক্ষক ও সভাপতিকে জানানোর পরেও কোন পদক্ষেপ গ্রহণ না করায় অন্যান্য অভিভাবকবৃন্দ ও এলাকাবাসী ফুঁসে ওঠে। পরে ২৪ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসির নিকট অভিযোগ করা হয়।

আরও পড়ুন: লন্ডনের পথে প্রধানমন্ত্রী

এ ঘটনার পর থেকে সুমন পলাতক রয়েছে। এ ব্যাপারে কোনো বক্তব্য দিতে রাজি হননি বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, আমি একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে সত্যতা পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল বলেন, এ বিষয়ে অভিভাবকেরা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আমি তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছি। তিনি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা