ছবি: সংগৃহীত
সারাদেশ

কেশবপুরে সাংবাদিককে হত্যার হুমকি

আব্দুর রাজ্জাক সরদার, কেশবপুর: যশোরের কেশবপুরে সাংবাদিক রাজীব চৌধুরীকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তিনি কেশবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরি নং- ৪৭১, তারিখ: ১৩/৫/২০২৫ ইং।

আরও পড়ুন: সাংবাদিকতায় সেরাদের অ্যাওয়ার্ড দিচ্ছে ডিএমএফ

কেশবপুর থানার ডায়েরি সূত্রে জানা যায়, কেশবপুর নিউজ ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক নবচেতনা পত্রিকার কেশবপুর প্রতিনিধি সাংবাদিক রাজীব চৌধুরীকে কেশবপুর উপজেলার ব্যাসডাঙ্গা গ্রামের মৃত ইসহাক আলী মোড়লের ছেলে (কেশবপুর শহরের পাঁজিয়া টু কেশবপুর সড়কের পাশে অবস্থিত মেসার্স নিপু এন্টারপ্রাইজের স্বতাধিকরী) মো. আনিছুর রহমান রোববার (১২ মে) রাতে সাংবাদিক রাজীব চৌধুরীর মোবাইলে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি প্রদান করেন।

আরও পড়ুন: এআইয়ের অপব্যবহার রোধে ব্যবস্থা

এমতাবস্থায় সাংবাদিক রাজীব চৌধুরী নিরাপত্তাহীনতায় ভুগছেন। উক্ত ঘটনায় তিনি বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পন। সাংবাদিককে যারা মেরে ফেলতে চায়, তাদের বিচার হওয়া উচিত।

এ বিষয়ে অভিযুক্ত মো. আনিছুর রহমানের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল আলম বলেন, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা