সংগৃহীত ছবি
শিক্ষা

গুচ্ছের ২২০০ আসনে ভর্তি ৩-৪ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক : গুচ্ছভুক্ত ২২টি সরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে এখনও দুহাজারের বেশি আসন ফাঁকা থাকায় মেধাতালিকা অনুযায়ী সমসংখ্যক শিক্ষার্থী ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩ থেকে ৪ অক্টোবর ভর্তির সুযোগ পেতে পারেন তালিকায় থাকা শিক্ষার্থীরা।

আরও পড়ুন : ঢাবিতে অধ্যাপকের পদাবনতি

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে গঠিত সমন্বিত ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী- গুচ্ছ ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষার্থীদের জানানো হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, এবার আর স্পট অ্যাডমিশন নেওয়া হবে না। শুধু মেধাতালিকা অনুযায়ী অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি করানো হবে। আর ৩ থেকে ৪ অক্টোবরের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

আরও পড়ুন : আইইএলটিএস ওয়ান স্কিল রিটেক চালু

তিনি আরও বলেন, একজন শিক্ষার্থী কোনো একটি বিশ্ববিদ্যালয়ের একটি বিষয়ে ভর্তি থাকলে মাইগ্রেশনের সুযোগ পাবে। কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন করতে পারবে না।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা