সংগৃহীত
শিক্ষা

আইইএলটিএস ওয়ান স্কিল রিটেক চালু

নিজস্ব প্রতিবেদক: ব্রিটিশ কাউন্সিলে আইইএলটিএস পরীক্ষার্থীদের প্রথম চেষ্টায় অনাকাঙ্ক্ষিত ফল এলে এখন থেকে তাকে আর পুরো পরীক্ষা দিতে হবে না। বাংলাদেশে ওয়ান স্কিল রিটেক চালু হওয়ায় লিসেনিং, রিডিং, রাইটিং বা স্পিকিংয়ের মধ্যে থেকে যেকোনো একটি সেকশনের পরীক্ষা দেওয়া যাবে এখন থেকে।

ব্রিটিশ কাউন্সিলের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: কিছু গোষ্ঠী তিক্ততা সৃষ্টির চেষ্টা করছে

এতে জানানো হয়েছে, প্রতি সেকশনের ফরম্যাট ও সময় স্বাভাবিক আইইএলটিএস পরীক্ষার মতোই থাকবে। তবে, পরীক্ষার্থীরা বাকি ৩ টি সেকশনের দক্ষতা যাচাইয়ের প্রয়োজনীয়তা কাটিয়ে অনেকটা সময় বাঁচাতে পারবেন।

আইইএলটিএস অ্যাট দ্য ব্রিটিশ কাউন্সিলের পরিচালক এন্ড্রু ম্যাকেঞ্জি জানান, গ্রাহকদের ফিডব্যাক অনুযায়ী এই ওয়ান স্কিল রিটেক ফিচারটি চালু করা হয়েছে। আমরা জানি যে সঠিক প্রস্তুতি ও সহায়তার মাধ্যমে পরীক্ষার্থীরা সেরা স্কোর অর্জন করতে পারবেন।

আরও পড়ুন: বাগেরহাটে পদোন্নতির দাবি শিক্ষা ক্যাডারদের

তিনি আরও জানায়, তবুও যদি কেউ মনে করে থাকেন যে ১ম চেষ্টায় তাদের ইংরেজি দক্ষতার সঠিক মূল্যায়ন পায়নি, তারা ওয়ান স্কিল রিটেকের মাধ্যমে শুধুমাত্র একটি স্কিলে পুনরায় পরীক্ষা দিতে পারবেন। এতে করে পরীক্ষার সঠিক মূল্যায়ন হবে।

এছাড়াও ওয়ান স্কিল রিটেক গ্রহণ করা প্রতিষ্ঠানগুলো আবেদনকারীর মানের সাথে আপস না করেও প্রতিষ্ঠানে ভর্তি আরও সহজ করে তুলতে পারবেন। পরীক্ষার্থীদের পূর্ণ সম্ভাবনা অর্জনে সহায়তা করার প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করে তোলার ক্ষেত্রে এ উদ্যোগ নিয়ে আইইএলটিএস অংশীদাররা গর্বিত।

আরও পড়ুন: জবিতে অর্ধশতাধিক শিক্ষার্থী বহিষ্কার

আইইএলটিএস ওয়ান স্কিল রিটেক বেছে নেওয়া পরীক্ষার্থীরা একটি ২য় টেস্ট রিপোর্ট ফর্ম পাবেন, যা মাইগ্রেশন ও অধ্যয়নের উদ্দেশ্যে ব্যবহার করা যাবে। পরীক্ষার্থীরা অর্জনকৃত স্কোরের ভিত্তিতে পুরনো বা নতুন টেস্ট রিপোর্টের মধ্যে যেকোনোটাই বেছে নিতে পারবেন। আইইএলটিএসের মূল পরীক্ষার ৬০ দিনের মধ্যেই আইইএলটিএস ওয়ান স্কিল রিটেক বুক করা যাবে।

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডিরেক্টর টম মিশশা জানান, নতুন এ ফিচার যুক্ত করার ফলে ব্রিটিশ কাউন্সিলের আইইএলটিএস টেস্ট এখন একমাত্র প্রধান হাই-স্টেকস টেস্ট, যার মাধ্যমে আমরা বাংলাদেশের আইইএলটিএস পরীক্ষার্থীদের সেরা স্কোর অর্জনে সহায়তা করব। এ উদ্যোগের মাধ্যমে পরীক্ষার্থীদের সম্পূর্ণ সম্ভাবনা অর্জনে সহযোগিতা করে আমাদের প্রতিশ্রুতিকে শক্তিশালী করে তুলতে পেরে আমরা গর্বিত।'

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা