সংগৃহীত ছবি
শিক্ষা

গুচ্ছ ভর্তি পরীক্ষা ২৭ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক : জিএসটি গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক পরীক্ষা আগামী ২৭ এপ্রিল শুরু হবে।

আরও পড়ুন : বিএনপির নেতারা রাজনীতির কাক

নতুন সূচি অনুযায়ী- আগামী ২৭ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে এ পরীক্ষা শুরু হবে। এরপর ৪ মে ‘বি’ ইউনিট ও ১১ মে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সম্মেলনকক্ষে এক তৃতীয় সভায় এ সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন : মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৯

সভায় বলা হয়, গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদন শুরু হবে আগামী ১২ ফেব্রুয়ারি দুপুর ১২টায়। এ প্রক্রিয়া চলবে ২৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি এক হাজার ৫০০ টাকা। বিশেষায়িত বিষয়গুলোর জন্য অতিরিক্ত ৫০০ টাকা আবেদন ফি নেওয়া হবে।

এদিকে, ভর্তির আবেদন ও সময়সূচি পুনর্নির্ধারণের ব্যাখ্যা দিয়েছেন গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

আরও পড়ুন : স্কুলছাত্র হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ড

আনোয়ার হোসেন বলেন, ‘যেহেতু অনেকগুলো বিশ্ববিদ্যালয় একত্রিত করে গুচ্ছ ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়, এ কারণে সবার মতামত সমানভাবে গুরুত্বপূর্ণ। দেশব্যাপী এ পরীক্ষা আয়োজন করতে হয়। সুতরাং পূর্ণাঙ্গ কারিগরি প্রস্তুতি ছাড়া তা বাস্তবায়ন দুরূহ। এর আগে পরীক্ষার সময়সূচি ঘোষণার পর অত্যন্ত বাস্তবসম্মত কিছু বিষয় সমন্বয় করে তৃতীয় সভায় ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ ও সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।’

সভায় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার পূর্ণাঙ্গ টেকনিক্যাল কমিটি উপস্থাপন করেন। একই সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনও একটি পূর্ণাঙ্গ ফিন্যান্স কমিটির তালিকা উপস্থাপন করেন।

আরও পড়ুন : মৃত্যুহীন দিনে শনাক্ত ৪২

সব বিশ্ববিদ্যালয়ের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে দুটি কমিটিতেই গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ের একজন করে প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সভায় ২৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা