সংগৃহিত
শিক্ষা

ঢাবিতে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ওরিয়েন্টেশন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ২য় ব্যাচের (স্প্রিং ২০২৪) সেশনের প্রফেশনাল মাস্টার্স ইন পিস, কনফ্লিট ও হিউম্যান রাইটস প্রোগ্রামের ওরিয়েন্টেশন ২৭ জানুয়ারী, ২০২৪ তারিখে সামাজিক বিজ্ঞান অনুষদের টিচার্স লাউঞ্জে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) প্রফেসর ড. সীতেশ চন্দ্র বাছার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. জিয়া রহমান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে দেশ-বিদেশের প্রফেশনালদের জন্য এই প্রোগ্রামের গুরুত্ব তুলে ধরেন। তাছাড়া বিশ্বের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম উচ্চারিত হওয়ায় এটি একটি বৈশ্বিক শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে বিশেষ অতিথি উল্লেখ করেন । তিনি আরো বলেন যে, বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ পেশাদারদের জন্য এই মাস্টার্স প্রোগ্রামটি সময়ের প্রয়োজনে চালু করেছে ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. সাবের আহমেদ চৌধুরী। তিনি আগ্রহী শিক্ষার্থীদের জন্য এই প্রোগ্রামের পাঠ্যক্রমের উপযোগিতা তুলে ধরেন। তিনি আরও বলেন যে, এই প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হল যে, এখানে শিক্ষা শুধু একমুখী থাকে না, এবং এতে ছাত্র ও শিক্ষকদের মধ্যে অর্জিত জ্ঞানের আদান-প্রদান ও শিক্ষা প্রক্রিয়াকে সহজতর করার বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামের সমন্বয়কারী জনাব সাইফুদ্দিন আহমেদসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।

এ সময় শিক্ষার্থীরা নিজেদের মধ্যে ফুল ও উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। উল্লেখ্য, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে এই মাস্টার্স প্রোগ্রামের ২য় ব্যাচের ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পায়। প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামের ৩য় ব্যাচের ভর্তি প্রক্রিয়া চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা