সংগৃহীত ছবি
শিক্ষা

ঢাকা-সিটি কলেজের মধ্যে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নিউমার্কেটের ঢাকা কলেজ এবং সায়েন্স ল্যাবরেটরি এলাকার সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। কিন্তু এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: পাঠদান স্থগিত রেখে শিক্ষকদের অনুষ্ঠান

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরের আগে-পরে কয়েক দফায় তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, মারামারি ও বাস ভাঙচুরের ঘটনা ঘটে।

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টা থেকে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সাথে সিটি কলেজ শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়। যার মূল সূত্রপাত হয় বেলা সাড়ে ১১ টায়।

আরও পড়ুন: শিক্ষক নিবন্ধনের প্রিলি ১৫ মার্চ

দুই কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে সিটি কলেজের সামনে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে একা পেয়ে মারধর করেন সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী। পরে ওই শিক্ষার্থীকে সিটি কলেজে আটকে রাখা হয়। এই ঘটনা ঢাকা কলেজ ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা সিটি কলেজের দিকে এগিয়ে যায়। এর মধ্যে সিটি কলেজের সামনে, সায়েন্স ল্যাবরেটরি এলাকা এবং ঢাকা কলেজের সামনের রাস্তায় কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় একটি লেগুনা ও বাসে ভাঙচুর করেন শিক্ষার্থীরা।

ঢাকা কলেজের শিক্ষার্থী মোতাহার জানান, আমাদের এক সহপাঠীকে সিটি কলেজের ছাত্ররা মারধর করছে। এই খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে অন্য ছাত্ররা উত্তেজিত হয়ে সিটি কলেজের দিকে চলে যায়।

আরও পড়ুন: বিসিএসের লিখিত পরীক্ষার আসন প্রকাশ

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ জানান, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ঘটনা নিয়ে বসেছি। আমাদের যে শিক্ষার্থীকে আটকে রাখা হয়েছিল সে এখন আমার অফিসে আছে। পরবর্তী করণীয় নিয়ে আলোচনা চলছে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে । তিনি জানান, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন এমন ঘটনা ঘটে আসছে। ঘটনাস্থলে পুলিশ ছিল। সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা