সংগৃহীত
শিক্ষা

পুরোনো রুটিনে ফিরছে পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ শিক্ষা বোর্ডগুলো ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার সম্ভাব্য সময় ঘোষণা করেছে।

আরও পড়ুন: শিক্ষার্থীদের দাবি মেনে নিলো ঢাবি প্রশাসন

সোমবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

জানা যায়, সবকিছু ঠিকঠাক থাকলে এসএসসি পরীক্ষা হবে আগামী বছরের ফেব্রুয়ারির ২য় সপ্তাহে এবং এইচএসসি পরীক্ষা হবে জুনের ২য় সপ্তাহে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমে জানান, এইচএসসি পরীক্ষা হবে ২০২৩ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী, তবে এসএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী।

আরও পড়ুন: ৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু

এ সংক্রান্ত নোটিশ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও দেওয়া হয়েছে বলে বলেন তিনি।

প্রসঙ্গত, স্বাভাবিক সময়ে এসএসসি ও সমমানের পরীক্ষা হতো বছরের ফেব্রুয়ারি মাসের শুরুতে, এইচএসসি ও সমমানের পরীক্ষা হতো এপ্রিল মাসের শুরুতে। কিন্তু করোনার সংক্রমণের পর থেকে পুরো শিক্ষাপঞ্জি এলোমেলোভাবে চলছে।

চলতি বছরের এসএসসি পরীক্ষা গেল ৩০ এপ্রিল শুরু হয়েছিল। আর ১৭ আগস্ট থেকে এ বছরের এইচএসসি পরীক্ষা শুরু হয়।

আরও পড়ুন: স্মার্ট শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে

উল্লেখ্য, স্বাভাবিক সময়ে এসএসসি ও সমমানের পরীক্ষা হতো বছরের ফেব্রুয়ারি মাসের শুরুতে। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা হতো এপ্রিল মাসের শুরুতে। করোনার সংক্রমণের পর থেকে এখন পর্যন্ত পুরো শিক্ষাপঞ্জি এলোমেলোভাবে চলছে।

চলতি বছরের এসএসসি পরীক্ষা গেল ৩০ এপ্রিল শুরু হয়েছিল। আর ১৭ আগস্ট থেকে এ বছরের এইচএসসি পরীক্ষা শুরু হয়।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা