ছবি: সংগৃহীত
শিক্ষা

৪৩ তম বিসিএস, আগামী সপ্তাহে ফল প্রকাশ 

নিজস্ব প্রতিবেদক: আগামী সপ্তাহে ৪৩ তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

আরও পড়ুন: নীলক্ষেতে ৭ কলেজ শিক্ষার্থীদের অবরোধ

জানা গেছে, চলতি সপ্তাহে এ ফল প্রকাশ করতে চাইলেও কিছু জটিলতার কারণে তা সম্ভব হয়নি। আগামী সপ্তাহে এ ফল প্রকাশের জোর প্রস্তুতি চলছে।

পিএসসির ২ জন সদস্য নাম প্রকাশ না করে বলেন, এ সপ্তাহেই প্রকাশের সব প্রস্তুতি ছিল। হঠাৎ কিছু জটিলতা দেখা দেওয়ায় আগামী সপ্তাহে ফল প্রকাশের সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন: প্রাথমিকের নিয়োগ পরীক্ষা সেপ্টেম্বরে

সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহের যেকোনো দিন ৪৩ তম লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়। ২০২২ সালের ২০ জানুয়ারি এ পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে ১৫ হাজার ২২৯ প্রার্থী উত্তীর্ণ হন।

আরও পড়ুন: স্থগিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

ঐ বছরের জুলাইয়ে লিখিত পরীক্ষা শুরু করে পিএসসি। ৪৩ তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১৮১৪ কর্মকর্তা নিয়োগের সুপারিশ করা হবে।

এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্য ক্যাডারে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা