সংগৃহীত
শিক্ষা

স্থগিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরে ২০২৩ সালের চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীন এইচএসসি পরীক্ষার স্থগিত হওয়া ১ম চার বিষয়ের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর; ১, ৩ ও ৫ অক্টোবর। মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে আলিম পরীক্ষার ১ম ৪ বিষয়ের পরীক্ষার নতুন তারিখগুলো হলো ১, ৩, ৫ ও ৮ অক্টোবর।

আরও পড়ুন: ৩ কেন্দ্র সচিব শোকজ

রোববার (১৩ আগস্ট) চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা যায়। কারিগরি বোর্ডের পরীক্ষা পেছানো হলে এখনও নিশ্চিত কোন তথ্য জানা যায়নি।

প্রাকৃতিক দুর্যোগের কারণে গত শুক্রবার আসন্ন চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: ফের নোবিপ্রবির ভিসি দিদার-উল-আলম

পরিবর্তিত সময় অনুযায়ী ১৭ আগস্টের পরিবর্তে আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে। অন্যান্য সকল বোর্ডের পরীক্ষা যথারীতি আগামী ১৭ আগস্ট থেকে প্রকাশ হওয়া সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে।

আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক প্রফেসর তপন কুমার সরকার গত (শুক্রবার) রাতে এ তথ্য জানান।

এইচএসসি পরীক্ষায় এবার অংশগ্রহণ করবে সর্বমোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী। গত বছরের চেয়ে এবার ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন বেশি। এদের মধ্যে ছেলে শিক্ষার্থী ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন ও ছাত্রী শিক্ষার্থী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন।

আরও পড়ুন: নজরুল বিশ্ববিদ্যালয়ে ইয়ুথ ফেস্ট অনুষ্ঠিত

সর্বমোট ২ হাজার ৬৫৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি মাসের ১৭ তারিখ থেকে দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।

পরীক্ষাকে কেন্দ্র করে ‘এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির’ সভা শেষে শিক্ষামন্ত্রী ডা.দিপু মনি বলেন, আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষার উদ্দেশ্যে ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ৪৩ দিন সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা